ঢাবির সূর্যসেন হল অ্যালামনাইয়ের নেতৃত্বে ডাবলু ও পলাশ

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে

2026-10-18T20:11:44+06:00
2026-10-18T20:22:05+06:00
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ঢাবির সূর্যসেন হল অ্যালামনাইয়ের নেতৃত্বে ডাবলু ও পলাশ
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:১১ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৮:২২ পিএম  (ভিজিট : ১৪)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান পলাশ।

শনিবার ( ১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডিইউএএ ফ্লোরে সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বাড়ানো এবং পুনর্মিলনী আয়োজন নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী কমিটির আংশিক তালিকা ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন বশির আহমেদ খান। অন্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম খান, সহসাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজীব মিনা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফ ঠাকুর এবং প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম রাসেল।

সভায় বক্তারা বলেন, হলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ আরও জোরদার করতে হবে। মাস্টারদা সূর্যসেন হলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। এ সময় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ