দুর্গাপূজার নিরাপত্তায় ১ মাস আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় এক মাস আগে থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল

2026-10-17T12:48:45+06:00
2026-10-17T12:48:45+06:00
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজার নিরাপত্তায় ১ মাস আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ০)

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় এক মাস আগে থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার প্রধান হিসেবে তারেক রহমান দেশের প্রতিটি প্রশাসনিক যন্ত্রকে নির্দেশ দিয়েছেন, যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতার সুযোগ তৈরি না হয়।

আজ শনিবার সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান এক মাস আগে থেকেই দুর্গাপূজার নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দলকে নির্দেশ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় কমিটি করেছি। আমরা জেলায় জেলায় নির্দেশ দিয়েছি।

কমিটির সদস্যরা সারা দেশে পূজা কমিটির সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আপনারা তিনদিন ছুটি চেয়েছিলেন, সেই জায়গায় পাঁচদিন ছুটি দেওয়া হয়েছে। প্রতি মণ্ডপে ৫০০ কেজি চাল দেওয়া হয়, সেখানে তিনি (প্রধানমন্ত্রী) ৬০০ কেজি চাল বরাদ্দ দিয়েছেন।

‘এখন থেকে প্রতি মাসে প্রতিটি মন্দির আট হাজার করে টাকা পাবে এবং পুরোহিত ও সেবায়েতদের সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে। এটা তারেক রহমানের সরকার করেছেন,’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘আমরা প্রতিটি মণ্ডপ ও মন্দিরের সার্বক্ষণিক খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

কার্তিকের-নবান্নের দেশে দুর্গাপূজা কোনো সম্প্রদায়ের পূজা থাকে না, এই উৎসব এক সর্বজনীন উৎসবে পরিণত হয় উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আজকে শারদীয় দুর্গাপূজায় আমরা সবাই এক জায়গায় এখানে উপনীত হয়েছি। এই উপনীত হওয়ার মাধ্যমে আমাদের সেই বাণী উদ্বুদ্ধ করেছে যে এটা হিন্দু সম্প্রদায়ের একার উৎসব নয়। তাদের প্রধান উৎসব কিন্তু একার উৎসব নয়। এই উৎসবের অংশ ভাগের মধ্যে আমরাও আছি। আমরাও সেখানে অংশগ্রহণ করতে পারছি।’

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ