নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ: রাশেদ খাঁন

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

2026-10-16T11:36:20+06:00
2026-10-16T11:36:20+06:00
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩২ আশ্বিন ১৪৩৩

নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ: রাশেদ খাঁন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ৯)

আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। 

পোস্টে রাশেদ খান লেখেন, ‘বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়, জামায়াত-শিবির আর এনসিপি মিলেও এমন একটা নেতা নাই। নেতার যে বারুদ বজ্রকণ্ঠ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত-এনসিপিতে নেই। জেল-জুলুম আর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।’ 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও লেখেন, ‘আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিলো। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেলো। শুধু এতোটুকুই বলবো, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে। 

তিনি আরও বলেন, ‘আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কি জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ