ইরানে কিডনি বিক্রির দাবি, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার সামসুল

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় সামসুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন,

2026-10-14T20:42:51+06:00
2026-10-14T20:42:51+06:00
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইরানে কিডনি বিক্রির দাবি, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার সামসুল
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ১০)

জয়পুরহাটের কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় সামসুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, অভাবের তাড়নায় পাঁচ লাখ টাকায় নিজের একটি কিডনি বিক্রি করেছেন। তাতেও তাঁর অভাব ঘোচেনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার মাত্রাই বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। সামসুল উপজেলার শাইলগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে সামসুল বলেছেন, প্রায় এক মাস আগে তিনি দুবাই হয়ে ইরানে গিয়ে একটি হাসপাতালে বাম পাশের কিডনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। চট্টগ্রামে কাজ করার সময় মাসুম নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই ব্যক্তির মাধ্যমে কিডনি ক্রেতার সঙ্গে যোগাযোগ হয় এবং পাসপোর্ট-ভিসার ব্যবস্থা করে তাঁকে ইরানে নেওয়া হয়। সামসুলের দাবি, এক নারী ব্যবসায়ীর শরীরে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, গ্রেপ্তারের সময় তাঁর কাছে ইরানের এক চিকিৎসকের প্রেসক্রিপশন ছিল। তাঁর শরীরের বাম পাশে অস্ত্রোপচারের দাগও দেখা গেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ট্রান্সফরমার চুরির মামলায় সামসুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর কিডনি বিক্রির বিষয়টি জানা যায়। অবৈধভাবে অঙ্গ বেচাকেনায় জড়িত দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।



ডেল্টা টাইমস/মো. মিজানুর রহমান/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ