বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর)

2026-10-07T10:29:13+06:00
2026-10-07T10:29:13+06:00
বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ০)

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।

মেরামত কাজ চলাকালে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকরা গ্যাস সরবরাহের সুবিধা পাবেন না। কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ