৭ অক্টোবর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রকমারি

আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের

2026-10-07T09:26:09+06:00
2026-10-07T09:26:09+06:00
বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৭ অক্টোবর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:২৬ এএম   (ভিজিট : ০)

আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৩৭৬১ খ্রিষ্টপূর্ব – আধুনিক হিব্রু ক্যালেন্ডারের যুগের প্রারম্ভিক তারিখ।
১৪০৩ – ভেনিসীয়-জেনোয়ীয় যুদ্ধ : ফরাসি অ্যাডমিরালের নেতৃত্বাধীন জেনোয়ীয় নৌবহর মোদনের যুদ্ধে ভেনিসীয় নৌবহরের কাছে পরাজিত হয়।
১৪৭৭ – পোপ চতুর্থ সিক্সটাসের কাছ থেকে কর্পোরেট অধিকার পাওয়ার পর উপসালা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৫১৩ – ক্যামব্রাই লীগের যুদ্ধ : স্পেন ভেনিসকে পরাজিত করে।
১৫৭১ – লেপান্তোর যুদ্ধ সংঘটিত হয় এবং উসমানীয় নৌবাহিনী প্রথম পরাজয়ের সম্মুখীন হয়।
১৬৯১ – ম্যাসাচুসেটস বে প্রদেশের সনদ জারি করা হয়।
১৭০৮ – গুরু গ্রন্থ সাহিবের গুরুত্ব লাভ।
১৭৬৩ – রাজা তৃতীয় জর্জ ১৭৬৩ সালের রাজকীয় ঘোষণা জারি করেন, যার মাধ্যমে অ্যালেগেনির উত্তর ও পশ্চিমে উত্তর আমেরিকার আদিবাসী ভূমিতে শ্বেতাঙ্গ বসতি নিষিদ্ধ করা হয়।
১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: সারাটোগার দ্বিতীয় যুদ্ধে যা বেমিস হাইটসের যুদ্ধ নামেও পরিচিত, মার্কিনরা জেনারেল জন বার্গোয়েনের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
১৭৮০ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: দক্ষিণ ক্যারোলাইনার কিংস মাউন্টেনের যুদ্ধে মার্কিন মিলিশিয়া ব্রিটিশ মেজর প্যাট্রিক ফার্গুসনের নেতৃত্বাধীন অনুগত বাহিনীকে পরাজিত করে।
১৮০০ – ফরাসি জলদস্যু রবার্ট সুরকউফ তার ১৮-কামান বিশিষ্ট জাহাজ লা কনফিয়েন্স নিয়ে ব্রিটিশ ৩৮-কামান বিশিষ্ট জাহাজ কেন্ট দখল করেন।  
১৮২৬ – প্রথম মাধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেলপথ চালু হয়।
১৮২৮ – মোরিয়া অভিযান : গ্রিসের পাত্রা শহর ফরাসি অভিযানকারী বাহিনী কর্তৃক মুক্ত হয়।
১৮৪০ – দ্বিতীয় উইলেম নেদারল্যান্ডসের রাজা হন।
১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ : মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ ব্রাজিলের একটি বন্দরে কনফেডারেট আক্রমণকারী জাহাজ দখল করে।
১৮৬৮ – কর্নেল বিশ্ববিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে; প্রাথমিক ছাত্র ভর্তির সংখ্যা ছিল ৪১২ জন।
১৮৭০ – ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধ : লেওঁ গামবেতা উত্তপ্ত বায়ু বেলুনে করে প্যারিস অবরোধ থেকে পালিয়ে যান।
১৮৭১ – শিকাগোতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় এবং ৯৫ হাজার লোক গৃহহীন হয়।
১৮৭৯ – জার্মানি ও অস্ট্রিয়া-হাঙ্গেরি "দ্বৈত চুক্তি" স্বাক্ষর করে এবং দ্বৈত জোট গঠন করে।
১৯০৬ – রেজাশাহ কর্তৃক পারস্যের জাতীয় সংসদ উদ্বোধন হয়।
১৯১২ – হেলসিঙ্কি স্টক এক্সচেঞ্জে প্রথম লেনদেন অনুষ্ঠিত হয়।
১৯১৩ – ফোর্ড মোটর কোম্পানি প্রথম চলমান যানবাহন সংযোজন লাইন চালু করে।
১৯১৬ – জর্জিয়া টেক কাম্বারল্যান্ড বিশ্ববিদ্যালয়কে ২২২–০ ব্যবধানে পরাজিত করে, যা মার্কিন কলেজ ফুটবল ইতিহাসের সবচেয়ে একপেশে খেলা।
১৯১৯ – নেদারল্যান্ডসের পতাকাবাহী বিমান সংস্থা কেএলএম প্রতিষ্ঠিত হয়।
১৯২৪ – আন্দ্রেয়াস মিখালাকোপুলোস স্বল্প সময়ের জন্য গ্রিসের প্রধানমন্ত্রী হন।
১৯২৯ – দ্বিতীয় ফোটিয়াস কনস্টান্টিনোপলের একুমেনিক প্যাট্রিয়ার্ক হন।
১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ : ম্যাককলাম স্মারকলিপিতে জাপানকে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণে প্ররোচিত করে ইউরোপের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়ানোর প্রস্তাব করা হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ : আউশভিৎস বন্দী শিবিরে জন্ডারকমান্ডো বিদ্রোহ সংঘটিত হয়, বন্দীরা চতুর্থ শ্মশানটি পুড়িয়ে দেয়।
১৯৪৯ – কমিউনিস্ট জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (পূর্ব জার্মানি) গঠিত হয়।
১৯৫০ – কলকাতায় মাদার তেরেসার মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৪ – হোচিমিনের নেতৃত্বে কমিউনিস্টদের হ্যানয় দখল করা হয়।
১৯৫৮ – প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কর্তৃক পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়।
১৯৫৮ – মার্কিন মানববাহী মহাকাশ উড্ডয়ন প্রকল্পের নাম পরিবর্তন করে প্রজেক্ট মার্কারি রাখা হয়।
১৯৫৯ – সোভিয়েত মহাকাশযান লুনা ৩ চাঁদের দূরবর্তী পৃষ্ঠের প্রথম ছবি প্রেরণ করে।
১৯৬১ – ডার্বি এভিয়েশন পরিচালিত একটি ডগলাস ডাকোটা বিমান ফ্রান্সের ক্যানিগুতে বিধ্বস্ত হয়, এতে ৩৪ জন নিহত হয়।
১৯৬৩ – রাষ্ট্রপতি কেনেডি আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করেন।
১৯৬৩ – বৌদ্ধ সংকট : সম্পর্কের অবনতির মধ্যে দক্ষিণ ভিয়েতনামের ফার্স্ট লেডি মাদাম এনগো দিনহ নু বক্তৃতা সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।
১৯৭৬ – বাংলাদেশ ৭৭ জাতি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়।
১৯৭৭ – চতুর্থ সোভিয়েত সংবিধান গৃহীত হয়।
১৯৭৮ – এরোফ্লট ফ্লাইট ১০৮০ কলৎসোভো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়, এতে ৩৮ জন নিহত হয়।
১৯৭৯ – সুইসএয়ার ফ্লাইট ৩১৬ গ্রিসের এথেন্সের এলিনিকন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়, এতে ১৪ জন নিহত হয়।
১৯৮১ – হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৫ – পুয়ের্তো রিকোর মামেয়েস ভূমিধসে প্রায় ২০০ জন নিহত হয়।
১৯৮৫ – প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের চারজন সদস্য মিশরের উপকূলে এমএস আকিলে লাউরো জাহাজ ছিনতাই করে।
১৯৮৭ – শিখ জাতীয়তাবাদীরা ভারত থেকে খালিস্তানের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৮৮ – আলাস্কার কাছে বরফের নিচে আটকে পড়া তিনটি ধূসর তিমি আবিষ্কৃত হয়, যা তিমিদের মুক্ত করার জন্য বহুজাতিক প্রচেষ্টা অপারেশন ব্রেকথ্রুতে পরিণত হয়।
১৯৮৯ – হাঙ্গেরীতে কমিউনিস্ট পার্টির বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৮৯ – পূর্ব জার্মানিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৯১ – ক্রোয়েশীয় স্বাধীনতা যুদ্ধ : ক্রোয়েশিয়ার জাগরেবে বানস্কি দভোরিতে বোমা হামলা হয়।
১৯৯৩ – ১৯৯৩ সালের বন্যা সেন্ট লুইসে শেষ হয়, ১০৩ দিন পর মিসিসিপি নদী বিপদসীমার নিচে নেমে আসে।
১৯৯৫ – ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে শতাধিক নিহত হয়।
১৯৯৬ – ফক্স নিউজ চ্যানেল সম্প্রচার শুরু করে।
২০০০ – ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত : হিজবুল্লাহ জঙ্গিরা আন্তঃসীমান্ত অভিযানে তিনজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৈন্যকে বন্দী করে।
২০০১ – আফগানিস্তানে মার্কিন আক্রমণ শুরু হয়, যা মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শুরু করে।
২০০২ – আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সংযোজন অব্যাহত রাখতে স্পেস শাটল আটলান্টিস এসটিএস-১১২ মিশনে উৎক্ষেপণ করা হয়।
২০০৪ – মিশরের সিনাই উপদ্বীপের তাবা ও নুওয়েইবায় তিনটি বোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়।
২০০৮ – ২০০৮ টিসি৩ গ্রহাণুটি সুদানের আকাশে পৃথিবীতে আছড়ে পড়ে, যা বায়ুমণ্ডলে প্রবেশের আগে শনাক্ত হওয়া প্রথম গ্রহাণু আঘাত।
২০০৮ – কোয়ান্টাস ফ্লাইট ৭২ অস্ট্রেলিয়ার লিয়ারমন্থের কাছে উড্ডয়নকালে বিপর্যয়ের সম্মুখীন হয়, এতে ১১২ জন আহত হয়।
২০১৬ – হারিকেন ম্যাথিউর প্রভাবে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে যায়।
২০২২ – আয়ারল্যান্ডের ক্রিসলোতে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে দশজন নিহত এবং আটজন আহত হয়।
২০২২ – আলেস বিয়ালিয়াতস্কি এবং দুটি সংস্থা মেমোরিয়াল ও নাগরিক স্বাধীনতা কেন্দ্র নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
২০২৩ – এই দিনে হামাস এবং অন্যান্য কিছু ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে আক্রমণ করে যাতে প্রায় ১২০০ জন মারা যায় এবং ২৪০ জনের বেশি ইসরায়েলি বন্দী হয়। এই আক্রমণ ইসরায়েল-হামাস যুদ্ধের সূচনা করে।

আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৭৪৮ -দ্বাদশ চার্লস, সুইডেনের রাজা।
১৭৭৫ - জয়গোপাল তর্কালঙ্কার, বাঙালি লেখক ও সংস্কৃত পণ্ডিত।
১৭৭৬ - গিলবার্তো সিলভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৮৭০ - হেনরি টেবরার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৮৭৬ - লুইস ট্যানক্রেড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। 
১৮৭৯ - জো হিল, নোবেল আমেরিকার কবি ও সমাজ কর্মী।
১৮৮৫ - নিলস বোর, ডেনীয় পদার্থবিদ ও পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের অন্যতম প্রবক্তা।
১৮৮৭ - জ্যাক রাসেল, ইংরেজ ক্রিকেটার।
১৮৮৮ - হেনরি এ. ওয়ালেস, আমেরিকান রাজনীতিবিদ ও ৩৩ তম উপ-রাষ্ট্রপতি।
১৮৯৯ - গোলাম ফারুক খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯০০ - হেনরিক হিমলার, নাৎসি পার্টির নেতা ও জার্মান পুলিশ প্রধান। 
১৯১২ - অশোক কুমার সরকার, বাঙালি সাংবাদিক ও প্রাক্তন সম্পাদক।
১৯১৭ - জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।
১৯২০ - জ্যাক রাউলি, ইংরেজ ফুটবলার।
১৯২৭ - আর. ডি. লাইং, স্কটিশ সাইকোলজিস্ট ও লেখক।
১৯২৮ - সৈয়দা সাকিনা ইসলাম, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য।
১৯২৯ - চণ্ডীদাস মাল,বাংলা পুরাতনী,আগামী,টপ্পা গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী।
১৯৩২ - ডেসমন্ড টুটু, দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও আন্দোলন কর্মী।
১৯৩৪ - উলরিকে মেইনহোফ, জার্মান সাংবাদিক ও একটিভিস্ট।
১৯৩৭ - কলিন গেস্ট, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৩৯ -হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৪৪ - ডোনাল্ড টসাং, চীনা রাজনীতিবিদ ও হংকং এর ২য় প্রধান নির্বাহী।
১৯৪৮ - হেলাল হাফিজ, বাংলাদেশের আধুনিক কবি।
১৯৫০ - জাকায়া কিক্বেটে, তাঞ্জানিয়া কর্নেল, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
১৯৫২ - গ্রাহাম ইয়ালপ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৫২ - ভ্লাদিমির পুতিন, রুশ রাজনীতিবিদ ও রাশিয়ার রাষ্ট্রপতি।
১৯৫২ - হাসান ফকরী, বাংলাদেশী কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক।
১৯৫৫ - ইয়ো-ইয়ো মা, ফরাসি বংশোদ্ভূত আমেরিকান একপ্রকার বাদ্যযন্ত্রকারী ও শিক্ষাবিদ।
১৯৬৭ - টনি ব্রাক্সটন, আমেরিকান গায়িকা, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
১৯৬৮ - থম ইয়রকে, ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
১৯৭৩ - দিদা, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৭৬ - গিলবার্তো সিলভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৭৮ - জহির খান, ভারতীয় ক্রিকেটার।
১৯৭৯ - সুজিবা ডি সিলভা, শ্রীলঙ্কান ক্রিকেটার।
১৯৮২ - জেরমাইন ডিফো, ইংরেজ ফুটবলার।
১৯৮৩ - ডোয়েন ব্র্যাভো, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও গায়ক।
১৯৮৪ - সালমান বাট, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৮৬ - অনির্বাণ ভট্টাচার্য, বাঙালি ভারতীয় অভিনেতা
১৯৮৬ - এমি স্যাটার্দওয়েট, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার।
১৯৮৮ - রোহান মুস্তাফা, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার।
১৯৮৮ - দিয়াগো দা সিলভা কস্তা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৯০ - সেবাস্টিয়ান কোটস, উরুগুয়ের ফুটবল।
১৯৯২ - হেলি জেনসেন, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার।   

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:


০৭৭৫ - আবু জাফর মনসুর, বাগদাদের দ্বিতীয় খলিফা।
০৯২৯ - চার্লস দি সিম্পল, ফরাসি রাজা।
১৭০৮ - গুরু গোবিন্দ সিংহ, শিখধর্মের দশম গুরু।
১৭৯৬ - টমাস রিড, স্কটিশ গণিতবিদ ও দার্শনিক।
১৮৪৯ - এডগার অ্যালান পো, মার্কিন কবি, ছোট গল্পকার, সম্পাদক, ও সমালোচক।
১৯০৩ - রুডলফ লিপ্পসচিটয, জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
১৯০৫ - পেদ্রো আমেরিকো, ব্রাজিলীয় চিত্রকর।
১৯১৯ - আলফ্রেড ডেকিন, অস্ট্রেলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
১৯২১ - গ্যাঞ্জো, পর্তুগালের প্রধানমন্ত্রী।
১৯৫৯ - মারিও লানজা, আমেরিকান অভিনেতা।
১৯৬৭ - লর্ড এন্টর্নি, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৯৬৭ - নরম্যান এঞ্জেল, ইংরেজ সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৭৮ - আকবর উদ্দীন, বাঙালি নাট্যকার, ঔপন্যাসিক, অনুবাদক এবং জীবনীকার।
১৯৮৩ - জর্জ ওগডেন এবেল, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী।
১৯৯২ - উইলি ব্রান্ট, জার্মান রাস্ট্রনায়ক।
১৯৯৪ - নিলস কাজ জারনে, নোবেলজয়ী ডেনিশ বংশোদ্ভূত ইংরেজ চিকিৎসক ও ইমিউনোলজিস্ট।
২০০১ - আল্ফ গোভার, ইংরেজ ক্রিকেটার।
২০০৬ - আন্না পলিটকোভস্কায়া, আমেরিকান বংশোদ্ভূত রাশিয়ান সাংবাদিক ও একটিভিস্ট।
২০১১ - রমিজ আলীয়া, আলবেনীয় রাজনীতিবিদ ও আলবেনিয়ার রাষ্ট্রপতি।
২০১৩ - প্যাট্রিস চেরেয়াউ, ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৪ - সিগফ্রায়েড লেনজ, পোলিশ বংশোদ্ভূত জার্মান লেখক ও নাট্যকার।
২০১৫ - নয়ীম গহর, বাংলাদেশী গীতিকার। 
২০১৬ - জন গ্লিসন, অস্ট্রেলীয় ক্রিকেটার।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ