
আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ● ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৮ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
৪৮৯ – অস্ট্রোগথদের নেতা থিওডোরিক দ্য গ্রেট ওডোয়াসার-এর বাহিনীকে দ্বিতীয়বারের মতো পরাজিত করেন।
৭৩৭ – তুর্গেশরা অক্সাসের দক্ষিণে উমাইয়া আক্রমণ প্রতিহত করে তাদের রসদ বহর দখল করে।
১১৩৯ – ককেশাস পর্বতমালায় সেলজুক সাম্রাজ্যে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয় এবং প্রায় ৩ লাখ মানুষ নিহত হয়।
১৩৪২ – শতবর্ষের যুদ্ধে মরলে-র যুদ্ধ সংঘটিত হয়।
১৩৯৯ – হেনরি চতুর্থ ইংল্যান্ডের রাজা হিসেবে ঘোষিত হন।
১৫২০ – প্রথম সুলাইমান উসমানীয় সাম্রাজ্যের সুলতান হন।
১৫৪১ – স্প্যানিশ অভিযাত্রী এর্নান্দো দে সোতো বর্তমান পশ্চিম আরকানসাসে তুলা অঞ্চলে প্রবেশ করেন এবং তীব্র প্রতিরোধের সম্মুখীন হন।
১৫৫১ – জাপানের ওউচি বংশে সেনাবাহিনীর অভ্যুত্থানে তাইনেই-জি ঘটনা ঘটে, প্রভু আত্মহত্যা করতে বাধ্য হন এবং তাদের নগর পুড়িয়ে দেওয়া হয়।
১৬৬৭ – অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা।
১৭৩৬ – লেবাননের কাউন্সিল শুরু হয়, যা ম্যারোনাইট চার্চ সংস্কারে একটি গুরুত্বপূর্ণ মোড়।
১৭৪৪ – অস্ট্রীয় উত্তরাধিকার যুদ্ধে ফ্রান্স ও স্পেন মাদোনা দেল ওলমোর যুদ্ধে সার্ডিনিয়াকে পরাজিত করে।
১৭৯১ – মোৎসার্টের অপেরা দ্য ম্যাজিক ফ্লুট-এর প্রথম পরিবেশনা অনুষ্ঠিত হয়।
১৭৯১ – ফ্রান্সের জাতীয় সংবিধান পরিষদ বিলুপ্ত হয় এবং পরদিন জাতীয় আইনসভা দ্বারা প্রতিস্থাপিত হয়।
১৮৬০ – ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
১৮৬৩ – প্যারিসে জর্জ বিজে-র অপেরা লা পেশ্যর দ্য পার্ল-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
১৮৮২ – প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।
১৮৮৮ – জ্যাক দ্য রিপার তার তৃতীয় ও চতুর্থ শিকার এলিজাবেথ স্ট্রাইড এবং ক্যাথরিন এডোস-কে হত্যা করে।
১৯০৬ – গ্যালিসীয় ভাষার সর্বোচ্চ ভাষাগত কর্তৃপক্ষ রয়্যাল গ্যালিসিয়ান একাডেমি স্পেনের লা করুনায় প্রতিষ্ঠিত হয়।
১৯০৭ – ওহাইওর ক্যান্টনে নিহত মার্কিন রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাককিনলি ও তার পরিবারের সমাধি ম্যাককিনলি ন্যাশনাল মেমোরিয়াল উৎসর্গ করা হয়।
১৯০৯ – কুনার্ড লাইনের আরএমএস মোরিটানিয়া আটলান্টিক পাড়ি দিয়ে পশ্চিমমুখী যাত্রায় রেকর্ড গড়ে, যা ২০ বছর অক্ষুণ্ণ থাকে।
১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধে রাদোয়ে লিউতোভাক ইতিহাসে প্রথম সৈনিক হিসেবে স্থল থেকে আকাশে গুলি করে শত্রু বিমান ভূপাতিত করেন।
১৯১৮ – ইউক্রেনের স্বাধীনতা যুদ্ধে নেস্টর মাখনো-র নেতৃত্বে বিদ্রোহী বাহিনী দিব্রিভকার যুদ্ধে কেন্দ্রীয় শক্তিকে পরাজিত করে।
১৯১৯ – আরকানসাসে এলেইন গণহত্যা শুরু হয়।
১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৫ – অ্যারিজোনা ও নেভাডা সীমান্তে হুভার বাঁধ উৎসর্গ করা হয়।
১৯৩৬ – মার্কিন সাংবাদিক হার্বার্ট আর. একিন্স, ডরোথি কিলগ্যালেন এবং লিও কিয়েরান বাণিজ্যিক বিমানে ২০ দিনে বিশ্ব ভ্রমণের প্রতিযোগিতা শুরু করেন।
১৯৩৮ – জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৩৮ – লীগ অব নেশনস বেসামরিক জনগণের উপর ইচ্ছাকৃত বোমা হামলা নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৩৯ – পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৩৯ – পোল্যাণ্ডের বিভাজন নিয়ে জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে।
১৯৩৯ – ভ্লাদিস্লাভ সিকোরস্কি নির্বাসিত পোলিশ সরকারের প্রধানমন্ত্রী হন।
১৯৩৯ – এনবিসি প্রথম টেলিভিশনে আমেরিকান ফুটবল খেলা সম্প্রচার করে।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাবি ইয়ার গণহত্যা শেষ হয়।
১৯৪৩ – মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট কর্তৃক মার্কিন মার্চেন্ট মেরিন একাডেমি উৎসর্গ করা হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপারেশন মার্কেট গার্ডেনে মিত্রদের দখল করা নেইমেখেন এলাকা পুনর্দখলে জার্মানরা পাল্টা আক্রমণ শুরু করে।
১৯৪৫ – ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে বোর্ন এন্ড রেল দুর্ঘটনায় ৪৩ জন নিহত হন।
১৯৪৭ – প্রথম টেলিভিশনে সম্প্রচারিত বিশ্ব সিরিজ শুরু হয়।
১৯৪৭ – পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।
১৯৪৯ – বার্লিন এয়ারলিফট শেষ হয়।
১৯৫৪ – মার্কিন নৌবাহিনীর ডুবোজাহাজ ইউএসএস নটিলাস বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত জাহাজ হিসেবে কমিশন লাভ করে।
১৯৬০ – দ্য ফ্লিনস্টোনস অ্যানিমেটেড সিটকম এবিসি টেলিভিশনে প্রিমিয়ার হয়।
১৯৬৬ – বতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করে।
১৯৬৮ – বোয়িং ৭৪৭ প্রথমবার জনসমক্ষে প্রদর্শন করা হয়।
১৯৭০ – জর্ডান ডসন ফিল্ড ছিনতাইয়ের অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য পিএফএলপি-র সাথে চুক্তি করে।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গিনি-বিসাউ।
১৯৭৫ – বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় মালেভ ফ্লাইট ২৪০ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়, এতে ৬০ জন নিহত হন।
১৯৭৮ – ফিনল্যান্ডের ওউলুতে ফিনএয়ার ফ্লাইট ৪০৫ ছিনতাই হয়।
১৯৮০ – জেরক্স, ইন্টেল ও ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন কর্তৃক ইথারনেটের স্পেসিফিকেশন প্রকাশিত হয়।
১৯৯২ – বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।
১৯৯৩ – ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৪ – স্পেস শাটল এন্ডেভার এসটিএস-৬৮ মিশনে উৎক্ষেপণ করা হয়।
১৯৯৯ – জাপানের তোকাইমুরা পারমাণবিক দুর্ঘটনায় দুইজন টেকনিশিয়ান নিহত হন।
২০০০ – ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে দ্বিতীয় ইন্তিফাদার দ্বিতীয় দিনে ১২ বছর বয়সী মুহাম্মদ আল-দুররাহ গুলিতে নিহত হয়।
২০০৫ – ডেনীয় সংবাদপত্রে মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন প্রকাশিত হয়।
২০০৮ – ভারতের রাজস্থানে যোধপুর জেলায় মেহেরানগড় কেল্লায় পদদলনে প্রায় ২২৪ জন মারা যান।
২০০৯ – ৭.৬ মাত্রার সুমাত্রা ভূমিকম্পে ১,১১৫ জন নিহত হন।
২০১৬ – হ্যারিকেন ম্যাথিউ ক্যাটাগরি ৫ হ্যারিকেনে পরিণত হয়, যা ২০০৭ সালের পর ক্যারিবীয় সাগরে গঠিত সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন।
২০১৬ – ২০০২ সালে ভ্যান গগ জাদুঘর থেকে চুরি যাওয়া ১০ কোটি ডলার মূল্যের দুটি চিত্রকর্ম উদ্ধার করা হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১২০৭ - জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, পারস্যের কবি।
১৭০০ - স্তানিস্লাও কোনারস্কি, পোলীয় সন্ন্যাসী, কবি ও নাট্যকার।
১৮২৮ - যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী (লাহিড়ী মহাশয়), ভারতীয় যোগী ও গুরু।
১৮৫৭ - কার্ল বেন্ডা, জার্মান অণুজীববিজ্ঞানী।
১৮৬৪ - সুনীতি দেবী, ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী।
১৮৭০ - জঁ-বাতিস্ত পেরাঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।
১৮৯৩ - ভি. পি. মেনন, প্রাক্তন সচিব, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৯০৪ - বলাইলাল দাস মহাপাত্র, বাঙালি স্বাধীনতা সংগ্রামী।
১৯০৫ - নেভিল ফ্রান্সিস মট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
১৯০৫ - মাইকেল পাওয়েল, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯১৭ - রাজ্যেশ্বর মিত্র, বিশ শতকের বাংলার প্রখ্যাত সঙ্গীতজ্ঞ।
১৯২২ - হৃষিকেশ মুখার্জী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বাঙালী পরিচালক।
১৯২৮ - এলি ওয়িইয়েসেল, নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত মার্কিন লেখক, অধ্যাপক ও সমাজ কর্মী।
১৯৩১ - জ্যাঁ মারি লেঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৯৩৩ - অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাঙালি নাট্যকার ও অভিনেতা।
১৯৩৪ -
আন্দ্রে বেতেই, ভারতীয় সমাজবিজ্ঞানী, লেখক এবং শিক্ষাবিদ।
আনা কাশফি, ব্রিটিশ অভিনেত্রী, জন্ম ব্রিটিশ ভারতে
১৯৩৮ - প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষ।
১৯৩৯ - জাঁ মারি লেহন, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৯৪৩ - যোহান ডেইসেনহফের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ।
১৯৪৪ - আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশী প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।
১৯৫১ - ব্যারি মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় চিকিৎসক।
১৯৬২ - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৬৭ - দীপ্তি ভটনাগর, ভারতীয় অভিনেত্রী এবং মডেল
১৯৭০ - দীপা মালিক, ভারতীয় ক্রীড়াবিদ, প্রথম ভারতীয় মহিলা প্যারালিম্পিক গেমস পদক প্রাপিকা
১৯৭২ - শান্তনু মুখার্জী, শান নামে অধিক পরিচিত, ভারতীয় গায়ক
১৯৮৫ - শ্বেতা ভরদ্বাজ, ভারতীয় অভিনেত্রী এবং মডেল
১৯৮৪ - টি-পেইন, মার্কিন র্যাপ সঙ্গীত গায়ক, প্রযোজক ও অভিনেতা।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৮৭৫ - প্যারীচরণ সরকার,ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।
১৯১৯ - শিবনাথ শাস্ত্রী, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক।
১৯৪৩ - রামানন্দ চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।
১৯৫৩ - আবদুল করিম সাহিত্যবিশারদ, প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রাহক ও সম্পাদক।
১৯৫৫ - জেমস ডিন, মার্কিন অভিনেতা।
১৯৮৫ - সিমন সিনিয়রে, জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী।
১৯৯০ - প্যাট্রিক হোয়াইট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।
১৯৯৮ - রবার্ট লুইস টেলর, আমেরিকান লেখক।
১৯৯৯- শেখ ইশতিয়াক, বাংলাদেশের সঙ্গীতশিল্পী।
২০০৪ - মাইকেল রেলফ, ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৩ - রাম্বলিন ‘টমি স্কট’, আমেরিকান গায়ক ও গিটার।
ছুটি ও অন্যান্য :
আন্তর্জাতিক অনুবাদ দিবস
জাতীয় কন্যা শিশু দিবস (বাংলাদেশ)।
ডেল্টা টাইমস/সিআর/এমই