জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে একসময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মনের মাঝে

2026-10-06T14:39:33+06:00
2026-10-06T14:39:33+06:00
মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ১০)
জামদানি শাড়ি ও খোঁপায় ফুলের মালায় মায়াবী সাজে অভিনেত্রী পূর্ণিমা। ছবি: সংগৃহীত

জামদানি শাড়ি ও খোঁপায় ফুলের মালায় মায়াবী সাজে অভিনেত্রী পূর্ণিমা। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে একসময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা ও ভালোবাসার লাল গোলাপসহ বেশ কিছু সিনেমায় তার অভিনয় এখনো দর্শকদের কাছে উপভোগ্য।

অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও রুচিশীল সাজের কারণেও ভক্তদের নজর কাড়েন পূর্ণিমা। শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া কিংবা আধুনিক সাজ—যেভাবেই হাজির হন, তার উপস্থিতি আলাদা করে নজর কাড়ে।

সম্প্রতি জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিতে তাকে দেখা গেছে বাঙালি নারীর চিরচেনা সাজে। পরনে নান্দনিক জামদানি শাড়ি, আর খোঁপায় ফুলের মালা। ঐতিহ্যবাহী এই সাজে পূর্ণিমার সৌন্দর্যে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্যের মিশেল।

ছবিগুলোর সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য...’। ছোট্ট এই বাক্যেই নিজের সাজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী।

পূর্ণিমার এবারের সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার স্বাভাবিক সৌন্দর্য। অতিরিক্ত চাকচিক্যের বদলে জামদানির ঐতিহ্য আর খোঁপায় ফুলের মালার সরল সৌন্দর্যকেই প্রাধান্য দিয়েছেন তিনি। এতে পুরো সাজে তৈরি হয়েছে মায়াবী ও নান্দনিক আবহ।

ছবিগুলো প্রকাশের পর পূর্ণিমার ভক্তদের অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। বাঙালি ঐতিহ্যের সঙ্গে নিজের সৌন্দর্যকে মিলিয়ে অভিনেত্রীর এই সাজ যেন আবারও মনে করিয়ে দিল, সময় বদলালেও জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ