পুলিশ-বিজিবিসহ বিভিন্ন বাহিনী দায়িত্বের সঙ্গে কাজ করছে: ডা. জাহেদ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন বাহিনী দায়িত্বের সঙ্গে কাজ করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা.

2026-09-29T12:22:15+06:00
2026-09-29T12:22:15+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পুলিশ-বিজিবিসহ বিভিন্ন বাহিনী দায়িত্বের সঙ্গে কাজ করছে: ডা. জাহেদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ৯)
ব্রিফিংয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন বাহিনী দায়িত্বের সঙ্গে কাজ করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থার মধ্যদিয়ে গেছে, সেখান থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিছুটা সময় লাগছে। এরপরও পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে বলে সরকার মনে করে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, আসামি গ্রেফতার, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডা. জাহেদ বলেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কোথাও কোথাও দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে।

তিনি বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ নিশ্চয়তা দেন।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুত করে জনঅসন্তোষ সৃষ্টি না করেন, সে বিষয়ে মন্ত্রী সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হচ্ছে। এর প্রভাবেও দাম বাড়ার প্রবণতা থাকতে পারে। সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় ৫৫ লাখ দরিদ্র পরিবারকে দেওয়া হবে ১৫ টাকায় চাল দেওয়া, তথ্য কমিশন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, পরিবেশ ও ‘ওয়ান হেলথ’ কর্মসূচি, প্রকল্প বাস্তবায়নে গতি আনার চেষ্টাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ