অভিনেতার বুকে অভিনেত্রী মাথা রাখতেই মামলা, কী ঘটেছিল?

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

অভিনয়ের সময় সহ-অভিনেতার বুকে অভিনেত্রীর মাথা রাখার দৃশ্য খুবই স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু এবার সেই স্বাভাবিক বিষয় নিয়েই

2026-09-28T16:32:34+06:00
2026-09-28T16:34:12+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অভিনেতার বুকে অভিনেত্রী মাথা রাখতেই মামলা, কী ঘটেছিল?
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৪:৩৪ পিএম  (ভিজিট : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনয়ের সময় সহ-অভিনেতার বুকে অভিনেত্রীর মাথা রাখার দৃশ্য খুবই স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু এবার সেই স্বাভাবিক বিষয় নিয়েই ঘটে গেল অস্বাভাবিক কান্ড! অভিনেতার বুকে মাথা রেখে মামলা খেয়ে বসেছে একটি নাট্যদল।

মঞ্চে অভিনয়ের সময় অভিনেতার বুকে অভিনেত্রীর মাথা রাখার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই একটি নাট্যদলের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। প্রসিকিউটররা দৃশ্যটিকে সামাজিক মূল্যবোধের পরিপন্থি বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ‘তেহরান প্যারিস তেহরান’ নামের একটি নাটকে।  নাটকটিতে অভিনয় করেছেন ফাতেমেহ মাসৌদিফার ও মেহরদাদ সেদিঘিয়ানে। একটি দৃশ্যে ফাতেমেহকে মেহরদাদের বুকের দিকে মাথা ঝুঁকিয়ে থাকতে দেখা যায়। এ সময় মেহরদাদও তার মাথায় হাত রাখেন। দর্শকদের ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক।

এরপর ইরানের প্রসিকিউটররা নাট্যদলের বিরুদ্ধে মামলা করেন।  দেশটির বিচার বিভাগের পক্ষ থেকে ঘটনাটিকে মঞ্চে ‘সামাজিক রীতি ও শালীনতার’ পরিপন্থি আচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে বিতর্কিত দৃশ্যটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে নাট্যদলটি।  তাদের দাবি, দর্শকের মুঠোফোনে খুব কাছ থেকে ও নির্দিষ্ট কোণ থেকে ভিডিও ধারণ করা হয়েছিল। ফলে ক্যামেরায় অভিনেতা-অভিনেত্রীর প্রকৃত দূরত্ব বোঝা যায়নি।

নাট্যদল আরও জানিয়েছে, ওই দৃশ্যের দুই চরিত্র আসলে ভাই-বোন। গল্পের একটি সংকটময় মুহূর্তে দৃশ্যটি রাখা হয়েছে। পরবর্তী সময়ে ভুল বোঝাবুঝি এড়াতে মঞ্চে দুই অভিনয়শিল্পীর অবস্থানও পরিবর্তন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে আত্মীয়তার সম্পর্ক নেই এমন নারী-পুরুষের প্রকাশ্য শারীরিক স্পর্শের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। এর আগেও দেশটিতে শিল্পীদের বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ