বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (অস্কার)-এর ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে

2026-09-27T18:36:37+06:00
2026-09-27T18:36:37+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ০)

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (অস্কার)-এর ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির মূল্যায়ন ও আলোচনার পর সিনেমাটিকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন জহিরুল ইসলাম।

অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

এবার বাংলাদেশের বাছাই প্রক্রিয়ায় জমা পড়ে পাঁচটি সিনেমা।

এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ ও মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক পর্বে চারটি সিনেমা টিকে যায়।

শেষ পর্যন্ত কমিটির সিদ্ধান্তে অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয় ‘রইদ’।

সাধু ও তার স্ত্রী পাগলিকে ঘিরে ‘রইদ’-এর গল্প। প্রেম ও নীরবতার ভাষায় মানবজীবনের এক আদিম ও চিরন্তন প্রেমকথা বলার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান যৌথভাবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে। ‌রইদ-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।’

বাংলাদেশের সিনেমার অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে যাওয়ার মতো সিনেমা সেভাবে ছিল না। বেশ কয়েক বছর ধরে ভালো মানের সিনেমা অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা আশার দিক বলে মনে করছি। একটা সময় হয়তো বাংলাদেশ এর সুফলও পাবে।’

এদিকে সিনেমাটি অস্কারের দৌড়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। তার মতে, এই যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ