হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১০ জন

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে

2026-09-28T16:00:06+06:00
2026-09-28T16:03:25+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১০ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৪:০৩ পিএম  (ভিজিট : ৪)

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে  তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১০ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৮৯ হাজার ২৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ জন, গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৩০৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৭ হাজার ৪৬৯ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৯৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ











  এই ক্যাটেগরির আরো সংবাদ