বিসিবির নতুন টুর্নামেন্টের কোনো ঘাটতি দেখছেন না আমিনুল

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

বিপিএল না হওয়ায় প্রতিযোগিতাটির আদলে নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। গতকাল রাতে উদ্বোধনও হয়েছে। প্রধান অতিথি হিসেবে

2026-09-28T13:17:04+06:00
2026-09-28T13:17:04+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিসিবির নতুন টুর্নামেন্টের কোনো ঘাটতি দেখছেন না আমিনুল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ৬)

বিপিএল না হওয়ায় প্রতিযোগিতাটির আদলে নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। গতকাল রাতে উদ্বোধনও হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

বিসিবি আয়োজিত থ্রি ডি টুর্নামেন্টটি নিয়ে কথা বলেছেন আমিনুল। শুরুতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলছিলেন,‘এই টুর্নামেন্ট আগামীর বাংলাদেশের ক্রিকেটই নয় শুধু, আগামীর বাংলাদেশের সব খেলাকেই অনেক বেশি উদ্বুদ্ধ করবে। বছরের ছয় থেকে সাত মাস যদি আমাদের ঘরোয়া ক্রিকেট মাঠে রাখতে পারি, জাতীয় দলে যারা খেলে বা ঘরোয়া ক্রিকেটে যারা খেলে, তাদের মধ্যে আকাশ–পাতাল তফাত দেখা যাবে।’

আমিনুলের চাওয়া ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ‘আমরা মনে হয় ক্রিকেটের দিকে ফোকাস করি না। আমরা ছোট ছোট বিষয় যেখানে তর্ক-বিতর্ক উঠবে ওই বিষয়কে বেশি গুরুত্ব দিই। আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত ক্রিকেট এবং ক্রিকেট কিভাবে এগিয়ে যাবে।’

নতুন টুর্নামেন্টের কোনো ঘাটতি দেখছেন না বলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আমাদের ডি থ্রি টুর্নামেন্ট হবে আমি সেখানে ঘাটতি দেখি না। নতুন উদ্যোগে, নতুন স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছে। আমরা আশা করি এই টুর্নামেন্ট আমাদের ক্রিকেটের জৌলুস ফেরাবে।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ