বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখের মারাত্মক গরমিল এবং অসংলগ্ন তথ্য দেওয়ার অভিযোগে রবিউল ইসলাম (৪৪) নামের

2026-09-23T15:52:10+06:00
2026-09-23T15:52:10+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখের মারাত্মক গরমিল এবং অসংলগ্ন তথ্য দেওয়ার অভিযোগে রবিউল ইসলাম (৪৪) নামের এক সন্দেহভাজন ভারতীয় নাগরিকের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে আসামিকে হাজির করে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৬০ নম্বর বাসার নিচতলা থেকে রবিউল ইসলামকে আটক করে ডিবি রমনা বিভাগ। পরবর্তীতে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়।

পুলিশ জানায়, আসামির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার গৌড়ি ভোজ গ্রামে।

তিনি ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ভারত থেকে বাংলাদেশে আসেন রবিউল ইসলাম। বাংলাদেশে আসার পর থেকেই তার গতিবিধি ও কর্মকাণ্ড অত্যন্ত সন্দেহজনক ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে পাসপোর্ট প্রদর্শন করলেও পরবর্তীতে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।

এতে পাসপোর্টের জন্মতারিখের সঙ্গে এনআইডি ও ড্রাইভিং লাইসেন্সের জন্মতারিখের কোনো মিল পাওয়া যায়নি।

ডিবি জানায়, রবিউল ইতিপূর্বেও একাধিকবার বাংলাদেশে যাতায়াত করলেও ভ্রমণের কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ দেখাতে পারেননি। অধিকন্তু বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করে তিনি তদন্তের গতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

রিমান্ড আবেদনে ডিবি উল্লেখ করে, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে কোনো ধর্তব্য অপরাধ কিংবা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সংঘটিত কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রবল সন্দেহ করা হচ্ছে। তার বাংলাদেশে আসার প্রকৃত উদ্দেশ্য, নেপথ্য ইন্ধনদাতা এবং ভুয়া নথিপত্র ব্যবহারের মূল রহস্য উদঘাটনের জন্য তাকে হেফাজতে নিয়ে ৭ দিন নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আদালতে যুক্তি উপস্থাপন করে ডিবি।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ