আফগান সীমান্তে হামলা চালিয়ে ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

আফগানিস্তান সীমান্তে বিমান হামলা চালিয়ে অন্তত ২৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান। তবে আফগানিস্তানের তালেবান সরকার ও

2026-09-22T17:34:01+06:00
2026-09-22T17:34:01+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আফগান সীমান্তে হামলা চালিয়ে ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তান সীমান্তে বিমান হামলা চালিয়ে অন্তত ২৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান। তবে আফগানিস্তানের তালেবান সরকার ও জাতিসংঘ জানিয়েছে, এই হামলায় কোনো জঙ্গি নয়, বরং এক শিশুসহ একই পরিবারের ৩ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। গত তিন মাস শান্ত থাকার পর এই হামলার মাধ্যমে দুই দেশের সীমান্তে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি দেশের ভেতরে দুটি বড় ধরনের সন্ত্রাসী হামলার জবাবে তারা আফগানিস্তানের ভেতর এই পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগেই পাকিস্তানের কোহাটে জঙ্গি হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার এই হামলাকে দেশের ওপর আক্রমণ হিসেবে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এই হামলার সঠিক জবাব আফগানিস্তান অবশ্যই দেবে। ইতোমধ্যেই তারা কাবুলে নিযুক্ত পাকিস্তানি প্রতিনিধিকে ডেকে নিয়ে এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে।

তালেবান সরকার জানায়, কোনার ও পাকতিকা প্রদেশে বোমা ফেলা হয়েছে। এতে একটি বাড়ি ধ্বংস হয়ে একই পরিবারের তিন সদস্য মারা যান এবং চারজন আহত হন। জাতিসংঘের আফগানিস্তান মিশনও (ইউএনএএমএ) এই তিন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পাকিস্তানের দাবি, সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা আফগানিস্তানে লুকিয়ে থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার সব সময় এই দাবি অস্বীকার করে আসছে। এই নতুন বিমান হামলার ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নিল।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ