প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিববহ মন্ত্রণালয়

2026-09-22T14:43:02+06:00
2026-09-22T14:43:02+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম   (ভিজিট : ৮)

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিববহ মন্ত্রণালয় ও মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই দাম আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে।

নতুন দামবৃদ্ধির আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। তবে নতুন দাম অনুযায়ী, এখন ডিজেলের দাম বেড়ে লিটারপ্রতি ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ