ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জাতিসংঘে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই সাইড লাইনে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। সাংবাদিকদের প্রশ্নের

2026-09-22T10:03:29+06:00
2026-09-22T10:03:29+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ এএম   (ভিজিট : ৪)
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জাতিসংঘে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই সাইড লাইনে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, “এই সফরে ইউএনের অধিবেশনে যুক্ত হওয়ার জন্যই প্রধানমন্ত্রী এসেছেন।” 

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান। এই সফরে ডজনের বেশি দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। 

স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। 

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর আসার খবরে বিমানবন্দর ও হোটেলের সামনে নানা স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ