জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি মাছউদ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।রোববার (২০ সেপ্টেম্বর)

2026-09-20T17:12:53+06:00
2026-09-20T17:12:53+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি মাছউদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ০)

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে তিনি এসব কথা জানান।

ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে ভোট করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দল সহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিলো সেটিও বাতিল করেছে ইসি।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ