হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে

2026-09-20T16:10:10+06:00
2026-09-20T16:10:10+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৬)

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৬ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৮ জন। গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮১৪।

এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৮৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর মোট সংখ্যা ২০ হাজার ৫৬২।

১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ উপসর্গে মোট ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ