২০ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রকমারি

আজ রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ● ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৯ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের

2026-09-20T09:39:30+06:00
2026-09-20T09:39:30+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

২০ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ এএম   (ভিজিট : ৮)

আজ রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ● ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৯ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি:


    ১০৫৮ – অ্যাগনেস অফ পোইতু ও প্রথম অ্যান্ড্রু বুর্গেনল্যান্ড সীমান্ত নিয়ে আলোচনার জন্য মিলিত হন।
    ১০৬৬ – ফুলফোর্ডের যুদ্ধে হ্যারল্ড হার্ড্রাডা আর্ল মরকার ও এডউইন-কে পরাজিত করেন।
    ১১৮৭ – মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তারিখ তাদের দখলে আসে।
    ১২৬০ – টিউটনিক নাইটদের বিরুদ্ধে প্রাচীন প্রুশীয়দের মহান প্রুশীয় বিদ্রোহ শুরু হয়।
    ১৩৭৮ – জেনেভার রবার্ট সপ্তম ক্লিমেন্ট নামে পোপ নির্বাচিত হন এবং ১৩৭৮ সালের পোপ বিভেদ শুরু হয়।
    ১৪৯৮ – নানকাই সুনামিতে কোতোকু-ইনের মহান বুদ্ধ মূর্তির ভবন ভেসে যায়; এরপর থেকে এটি বাইরেই অবস্থিত।
    ১৫১৯ – ফার্দিনান্দ ম্যাগেলান প্রায় ২৭০ জন নাবিক নিয়ে সানলুকার দে বারামেদা থেকে বিশ্ব প্রদক্ষিণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
    ১৫৮৬ – ব্যাবিংটন ষড়যন্ত্রে জড়িত বেশ কয়েকজন ষড়যন্ত্রকারীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়।
    ১৬০২ – নেদারল্যান্ডসের স্পেনীয় অধিকৃত গ্রাভে শহর অরেঞ্জের মরিসের নেতৃত্বাধীন ওলন্দাজ ও ইংরেজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
    ১৬২০ – তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
    ১৬৯৭ – ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পবিত্র রোমান সাম্রাজ্য ও ওলন্দাজ প্রজাতন্ত্র রিসউইক চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে নয় বছরের যুদ্ধ শেষ হয়।
    ১৭৩৭ – ওয়াকিং পারচেজ চুক্তি সম্পন্ন হয়, যার ফলে লেনাপ-ডেলাওয়্যার উপজাতির ১২ লাখ একর জমি পেনসিলভানিয়া কলোনিতে হস্তান্তরিত হয়।
    ১৭৯২ – ফরাসি সেনারা ভালমির যুদ্ধে ফ্রান্সে মিত্রবাহিনীর আক্রমণ প্রতিহত করে।
    ১৮৩১ – বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়।
    ১৮৩৩ – চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন।
    ১৮৩৫ – বিদ্রোহীরা ব্রাজিলের পোর্তো আলেগ্রে দখল করলে দশকব্যাপী রাগামাফিন যুদ্ধ শুরু হয়।
    ১৮৩৯ – নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।
    ১৮৪৮ – আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়।
    ১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
    ১৮৫৪ – ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটিশ ও ফরাসি সেনারা আলমার যুদ্ধে রাশিয়াকে পরাজিত করে।
    ১৮৫৭ – বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।
    ১৮৬০ – ভবিষ্যৎ রাজা সপ্তম এডওয়ার্ড প্রিন্স অব ওয়েলস হিসেবে উত্তর আমেরিকায় প্রথম সফর শুরু করেন।
    ১৮৬৩ – জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম মৃত্যুবরণ করেন।
    ১৮৬৩ – আমেরিকার গৃহযুদ্ধে চিকামাউগার যুদ্ধ কনফেডারেটদের বিজয়ের মাধ্যমে শেষ হয়।
    ১৮৬৭ – হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সাথে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়।
    ১৮৭০ – ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।
    ১৮৭১ – মেলানেশিয়ার প্রথম বিশপ জন কোলরিজ প্যাটেসন সলোমন দ্বীপপুঞ্জের নুকাপুতে শহীদ হন।
    ১৮৭৮ – দ্য হিন্দু ইংরাজী ভাষার সংবাদপত্র জি এস আয়ারের সম্পাদনায় প্রথম ভারতের চেন্নাই শহরে প্রকাশিত হয়।
    ১৮৮১ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি চেস্টার এ. আর্থার জেমস এ. গারফিল্ডের মৃত্যুর পর শপথ গ্রহণ করেন।
    ১৮৯৩ – চার্লস ডুরিয়া ও তার ভাই প্রথম আমেরিকায় তৈরি পেট্রোলচালিত অটোমোবাইল পরীক্ষা করেন।
    ১৯১১ – হোয়াইট স্টার লাইনের আরএমএস অলিম্পিক ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস হকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
    ১৯২০ – আইরিশ স্বাধীনতা যুদ্ধে ব্ল্যাক অ্যান্ড ট্যানস নামে পরিচিত ব্রিটিশ পুলিশ প্রতিশোধ হিসেবে বালব্রিগান শহরে আগুন দেয় ও দুজন স্থানীয়কে হত্যা করে।
    ১৯৪১ – লিথুয়ানিয়ায় হলোকাস্টের সময় লিথুয়ানীয় নাৎসি ও স্থানীয় পুলিশ নেমেনচিনেতে ৪০৩ জন ইহুদিকে হত্যা শুরু করে।
    ১৯৪৬ – প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল।
    ১৯৪৬ – গণভোটের ছয় দিন পর ডেনমার্কের রাজা দশম খ্রিস্টিয়ান ফ্যারো দ্বীপপুঞ্জের স্বাধীনতা ঘোষণা বাতিল করেন।
    ১৯৫৪ – টোভে ইয়ানসন ও লার্স ইয়ানসন সৃষ্ট মুমিন কমিকস লন্ডনের দ্য ইভনিং নিউজ পত্রিকায় আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়।
    ১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব জার্মানির মধ্যে সম্পর্ক বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৬১ – গ্রিক জেনারেল কনস্টান্টিনোস ডোভাস গ্রিসের প্রধানমন্ত্রী হন।
    ১৯৬২ – আফ্রিকান আমেরিকান জেমস মেরেডিথকে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে প্রবেশে সাময়িকভাবে বাধা দেওয়া হয়।
    ১৯৬৪ – আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।
    ১৯৬৫ – বুরকির যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ডোগরাই দখল করে।
    ১৯৬৭ – কুনার্ড লাইনের কুইন এলিজাবেথ ২ জাহাজ স্কটল্যান্ডের ক্লাইডব্যাংকে উদ্বোধন করা হয়।
    ১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
    ১৯৭১ – নিকারাগুয়ায় স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়া হারিকেন আইরিন শক্তি ফিরে পেয়ে হারিকেন অলিভিয়া নামে নামকরণ করা হয়, যা প্রথম আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করা হারিকেন।
    ১৯৭৩ – নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়াড় ববি রিগস্কে পরাজিত করেন।
    ১৯৭৩ – গায়ক জিম ক্রোস, গীতিকার ও সঙ্গীতজ্ঞ মরি মুহলাইসেন সহ ছয় জন লুইজিয়ানার ন্যাচিটোচেস আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান দুর্ঘটনায় নিহত হন।
    ১৯৭৭ – ভিয়েতনাম জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়।
    ১৯৭৯ – মধ্য আফ্রিকান সাম্রাজ্যে ফ্রান্স সমর্থিত অভ্যুত্থানে সম্রাট প্রথম বোকাসা ক্ষমতাচ্যুত হন।
    ১৯৮২ – এনএফএলে আমেরিকান ফুটবল খেলোয়াড়রা ৫৭ দিনের ধর্মঘট শুরু করেন।
    ১৯৮৪ – লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাসে গাড়ি বোমা আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হন।
    ১৯৮৯ – ইউএসএয়ার ফ্লাইট ৫০৫০ লাগার্ডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন বাতিলের সময় বোয়ারি উপসাগরে বিধ্বস্ত হয়, এতে ২ জন নিহত হন।
    ১৯৯০ – দক্ষিণ ওসেটিয়া জর্জিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
    ১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।
    ১৯৯৯ – বিল ক্লিনটন ৯ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন।
    ২০০০ – চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়।
    ২০০০ – যুক্তরাজ্যের এমআই৬ ভবনে রুশ তৈরি আরপিজি-২২ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
    ২০০১ – রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।
    ২০০১ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ” ঘোষণা করেন।
    ২০০৩ – মালদ্বীপে কারাগারে এক বন্দিকে রক্ষীদের হত্যার পর নাগরিক অস্থিরতা ছড়িয়ে পড়ে।
    ২০০৫ – যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব।
    ২০০৭ – যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার জেনায় প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ বিক্ষোভকারী জেনা সিক্স নামে পরিচিত ছয় কৃষ্ণাঙ্গ যুবকের সমর্থনে মিছিল করেন।
    ২০০৮ – পাকিস্তানের ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলের সামনে বিস্ফোরক ভর্তি ডাম্প ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত ও ২৬৬ জন আহত হন।
    ২০১১ – মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী “ডোন্ট আস্ক, ডোন্ট টেল” নীতি বাতিল করে, যার ফলে সমকামী পুরুষ ও নারীরা প্রকাশ্যে সামরিক বাহিনীতে কাজ করার সুযোগ পান।
    ২০১৭ – হারিকেন মারিয়া শক্তিশালী ক্যাটাগরি ৪ হারিকেন হিসেবে পুয়ের্তো রিকোতে আঘাত হানে, এতে ২,৯৭৫ জন নিহত হয় এবং ৯০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়।
    ২০১৮ – তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদের উকারা দ্বীপের কাছে ফেরি ডুবে কমপক্ষে ১৬১ জন নিহত হন।
    ২০১৯ – জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বজুড়ে প্রায় ৪০ লাখ মানুষ, বেশিরভাগ শিক্ষার্থী, জলবায়ু ধর্মঘটে অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন সুইডেনের গ্রেটা থুনবার্গ।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৪৮৬ - ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার।
    ১৮৩৩ - এর্নেস্তো তেওদরো মোনেতা, ইতালীয় সাংবাদিক, জাতীয়তাবাদী, বিপ্লবী সৈনিক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইতালীয় মানব-হিতৈষী।
    ১৮৫৩ - চুলালংকরন, শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের পঞ্চমরাজা।
    ১৮৭০ - জোসিয়া জন গুডউইন, ব্রিটিশ দ্রুতলিপিকার তথা স্টেনোগ্রাফার এবং স্বামী বিবেকানন্দের অন্যতম প্রধান ও অত্যন্ত বিশ্বস্ত ইংরেজ শিষ্য যিনি স্বামীজির বক্তৃতাগুলির প্রতিটি শব্দ নিখুঁতভাবে লিখে রাখতেন। 
    ১৮৭২ - মরিস গ্যামেলিন, ফরাসী জেনারেল। 
    ১৮৯৫ - দুর্গাদাস শেঠ, চন্দননগরের স্বদেশ অনুরাগী ব্যক্তিত্ব। 
    ১৯১৪ - কেনেথ মোর, বিংশ শতাব্দীর একজন বিখ্যাত ইংরেজ অভিনেতা।
    ১৯২৩ - আক্কিনেনি নাগেশ্বর রাও, ভারতীয় অভিনেতা এবং প্রযোজক। 
    ১৯২৫ - আনন্দ মহিদল, অষ্টম রামা শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের অষ্টম রাজা ছিলেন। 
    ১৯২৭ - রেচেল রবার্টস, ওয়েলসীয় অভিনেত্রী।
    ১৯৩৩ - ডেনিস ভায়োলেট,ইংরেজ ফুটবল খেলোয়াড়।
    ১৯৩৪ - সোফিয়া লরেন, ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং আন্তর্জাতিক যৌন আবেদনের প্রতীক।
    ১৯৪৩ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
    ১৯৪৮ - জর্জ আর. আর. মার্টিন, মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্পকার, চিত্রনাট্যকার এবং টেলিভিশন প্রযোজক।
    ১৯৪৮ - মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ১৯৫২ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী। 
    ১৯৫৭ - বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম। 
    ১৯৭১ - হেনরিক লারসন, সাবেক সুইডিশ পেশাদার ফুটবলার।
    ১৯৮৮ - হাবিব নুরমাগোমেডোভ, অবসরপ্রাপ্ত রুশ মিক্সড মার্শাল তারকা।
    ১৯৯৩ - জুলিয়ান ড্রাক্সলার, জার্মান ফুটবলার।
    ১৯৯৫ - সামি হ্যানরাট্টি, মার্কিন অভিনেত্রী।
    ১৯৯৫ - রব হোল্ডিং, ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১২৪৬ - কিয়েভের শাসক মিখাইল।
    ১৩২৮ - ইবনে তাইমিয়াহ, সুন্নি ইসলামি পণ্ডিত, মুহাদ্দিস, ধর্মতাত্ত্বিক, বিচারক, আইনজ্ঞ, মুজাহিদ এবং একজন চিন্তক ও রাজনৈতিক। 
    ১৮৬৩ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা। 
    ১৮৬৯ - গিরিশচন্দ্র ঘোষ,অবিভক্ত বাংলার ইংরাজী শিক্ষার প্রথম যুগের সাংবাদিক। 
    ১৯৩০ - গোম্বোজাব সাইবিকভ, রুশ অভিযাত্রী।
    ১৯৩৩ - অ্যানি বেসান্ত,ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ব শাসনের সমর্থক।
    ১৯৭১ - জিওর্জোস সেফেরিস, গ্রীক কবি এবং কূটনীতিক এবং সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী লেখক। 
    ১৯৭৫ - স্যাঁ-জন পের্স, সাহিত্যে নোবেলজয়ী ফরাসি কবি, লেখক ও কূটনীতিবিদ।
    ১৯৮৬ - প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ।
    ১৯৯৬ - পল এর্ডশ, অতিপ্রজ (prolific) হাঙ্গেরীয় গণিতবিদ।
    ২০১১ - বুরহানউদ্দিন রব্বানী, আফগানিস্তানের প্রেসিডেন্ট।
    ২০১৪ - পলি বার্জেন, মার্কিন অভিনেত্রী, গায়িকা, টেলিভিশন উপস্থাপক, লেখিকা ও উদ্যোক্তা। 
    ২০১৫ - জগমোহন ডালমিয়া, ভারতীয় ক্রিকেট প্রশাসক। 

ছুটি ও অন্যান্য : 

    আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস
    বিশ্ব পরিষ্কার - পরিচ্ছন্নতা দিবস

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ