সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত জ্বালানি জায়ান্ট আরামকোর (Aramco) একটি ট্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদজুড়ে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর পরেই এই অগ্নিকাণ্ডের খবর সামনে আসে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত জ্বালানি ট্যাংকের গায়ে সৌদি আরামকোর লোগো দৃশ্যমান রয়েছে ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা পুড়ে যাওয়া তেল ট্যাংকটির আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় বাসিন্দারা একাধিক বিকট বিস্ফোরণের কথা জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ