ভারতে নর্দমায় গাড়ি পরে শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নালখেদায় একটি গাড়ি নর্দমায় গাড়ি পরে গিয়ে একই পরিবারের সাত সদস্য ও গাড়ির

2026-09-19T15:58:50+06:00
2026-09-19T15:58:50+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ভারতে নর্দমায় গাড়ি পরে শিশুসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২)

ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নালখেদায় একটি গাড়ি নর্দমায় গাড়ি পরে গিয়ে একই পরিবারের সাত সদস্য ও গাড়ির চালকসহ মোট আটজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও তিন শিশু রয়েছে। তারা সবাই গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। পরে উদ্ধারকারী দল গাড়িটি নর্দমা থেকে তুলে আনে। চিকিৎসকরা গাড়ির ভেতরে থাকা আটজনকেই মৃত ঘোষণা করেন।

আগর মালওয়ার পুলিশ সুপার দিলীপ সোনি জানান, পরিবারটি ওড়িশা থেকে উজ্জয়িনী গিয়েছিল। সেখান থেকে নালখেদা যাওয়ার জন্য তারা একটি ট্যাক্সি ভাড়া করেছিল। মন্দিরের কাছে নর্দমার পানি বেড়ে যাওয়ায় গাড়িটি স্রোতে ভেসে যায়।

জেলা কালেক্টর শের সিং মিনা জানান, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে মন্দিরের সামনের নর্দমায় পানির স্তর বেড়ে যায় এবং গাড়িটি ভেসে যায়। ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ করেন। তারা নর্দমার ওপর একটি সেতু নির্মাণসহ এলাকার নিরাপত্তা ও উন্নয়নের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
 








  এই ক্যাটেগরির আরো সংবাদ