সাংবাদিক পুলকের পাওনা ১০ লাখ টাকা তিন বছর পর শোধ করল সমকাল

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির পাওনা তিন বছর পর ১০ লাখ টাকা পরিশোধ করেছে সংবাদপত্রটি।বরিশালের সমকাল

2026-09-15T14:46:33+06:00
2026-09-15T14:46:33+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সাংবাদিক পুলকের পাওনা ১০ লাখ টাকা তিন বছর পর শোধ করল সমকাল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ৫)
ফাইল ছবি

ফাইল ছবি

দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির পাওনা তিন বছর পর ১০ লাখ টাকা পরিশোধ করেছে সংবাদপত্রটি।

বরিশালের সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলকের মরদেহ উদ্ধারের তিন দিন পর গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) তার পরিবারের ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়।

সমকালের বর্তমান বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, পুলকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ১৪ সেপ্টেম্বর ১০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশাল নগরীর পরারা রোডে অবস্থিত সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলক চ্যাটার্জি এর আগে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। জানা গেছে, এ সময় তিনি গভীর মানসিক সংকটের মধ্যে ছিলেন।

মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে গিয়েছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীকে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুটে সমকাল কার্যালয়ে থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।


পুলক স্ত্রী প্রিয়াঙ্কা ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও মেয়েকে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুটে তিনি লিখেছেন, ‘আমাকে ক্ষমা করো। এই পৃথিবীতে কারও জন্য কিছুই থেমে থাকে না।’

পারিবারিক সূত্র জানিয়েছে, পুলক তার ছোট ভাই দীপক চ্যাটার্জিকেও স্ত্রী ও মেয়ের দেখাশোনা করার অনুরোধ করেছিলেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পুলক আত্মহত্যা করেছেন। তবে উদ্ধার করা চিরকুটগুলো আসল কি না, তা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর বিস্তারিত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








  এই ক্যাটেগরির আরো সংবাদ