চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। (১৩ সেপ্টেম্বর) তার থাইল্যান্ড

2026-09-10T19:19:33+06:00
2026-09-10T19:19:33+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। (১৩ সেপ্টেম্বর) তার থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস। তিনি জানান, চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।

আবদুল্লাহ আল কায়েস জানান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন মন্ত্রী। কিছুদিন পূর্বে ব্যাংককে তার রক্তনালীতে একটি স্টেট (রিং) স্থাপন করা হয়েছে।
সেখানেই আবার চিকিৎসার জন্য যাচ্ছেন।

গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট কাশিজনিত সমস্যার কারণে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আসেন মন্ত্রী। ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে সিসিইউতে ভর্তি করানো হয়।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ