জনতা ব্যাংকের ৯০১তম বোর্ড সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২ পিএম (ভিজিট : ০)

জনতা ব্যাংক পিএলসি’র ৯০১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদের পরিচালক আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী, খন্দকার মামুন এফসিএ ও আজিজুন নাহার উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন।
সভায় জনতা ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি