প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
স্পিন কিংবদন্তিদের তালিকায় উপরের দিকেই অবস্থান সাবেক পাকিস্তানি ক্রিকেটার মুশতাক আহমেদ। তিনি বর্তমানে কাজ করছেন বাংলাদেশ দলের সঙ্গে। সম্প্রতি উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক জানান, তার দৃষ্টিতে সময়ের সেরা তিন স্পিনার বাংলাদেশের তাইজুল ইসলাম, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের আদিল রশিদ। তবে এই তালিকায় রাখতে চান নাথান লায়নকেও।
অজি স্পিনারের প্রসঙ্গে মুশতাক বলেন, ‘নাথান লায়ন ওয়ানডে খেলে না- এতে আমি বিস্মিত। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারত। জানি না অস্ট্রেলিয়া কেন কখনও ওকে বিবেচনা করেনি।’
পরে পছন্দের তারকাদের রাখার কারণ জানিয়ে মুশতাক বলেন, ‘তাইজুলের ২৭০ এরও বেশি উইকেট আছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদসহ অনেকেই আছেন, যারা সাদা বলেও নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। লায়নের সময় হয়ত পেরিয়ে গেছে।’
‘ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারে এমন বাঁহাতি স্পিনার যদি আপনি দেখেন, আবারও বলি, ধারাবাহিকভাবে ভালো ওভার… এখন তো অন্যদের টেকনিক ধরা ফেলা যায়, চ্যালেঞ্জ করা যায়। যে তিনজনের কথা বললাম, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খুবই ভালো।’
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি