শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় যুক্ত হলো ২৫ এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর (ইটিডি) সংযোজন

2026-09-08T17:57:36+06:00
2026-09-08T17:57:36+06:00
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় যুক্ত হলো ২৫ এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর (ইটিডি) সংযোজন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নাকটেক টিআর২০০০ ডিসি মডেলের এসব ডিটেক্টর স্থাপন করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেবিচকের মুখপাত্র ও সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে যন্ত্রটির মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের (ওইএম) বিশেষজ্ঞদের মাধ্যমে স্থানীয় প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে এভসেকের মোট ৪৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

প্রশিক্ষণে যন্ত্রটির সঠিক পরিচালনা, নমুনা সংগ্রহ, শনাক্তকরণ প্রক্রিয়া, ফলাফল বিশ্লেষণ এবং অপারেশনাল নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দেওয়া হয়।

বেবিচক সূত্র জানায়, নাকটেক টিআর২০০০ ডিসি একটি আধুনিক ট্রেস ডিটেকশন প্রযুক্তি, যা অতি সামান্য পরিমাণে অবশিষ্ট থাকা বিস্ফোরক ও অবৈধ মাদকজাতীয় পদার্থ শনাক্ত করতে সক্ষম। যন্ত্রটি আয়ন মোবিলিটি স্পেকট্রোমেট্রি (আইএমএস) প্রযুক্তি ব্যবহার করে। এতে অ-তেজস্ক্রিয় আয়নীকরণ উৎস ব্যবহৃত হয়।

ফলে যাত্রীদের ব্যাগেজ, কার্গো ও বিভিন্ন পৃষ্ঠে থাকা অতি ক্ষুদ্র মাত্রার সন্দেহজনক পদার্থ দ্রুত শনাক্ত করতে এসব ডিটেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বেবিচক।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এই প্রযুক্তির সংযোজনের ফলে বিস্ফোরক ও মাদক শনাক্তকরণের সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা তল্লাশির কার্যকারিতা উন্নয়ন এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি দ্রুত চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।”

তিনি বলেন, “একই সঙ্গে এটি প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করে বিমানবন্দরের বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”এয়ার কমোডর আসিফ ইকবাল আরও বলেন, “ইটিডি স্থাপনের ফলে বিমানবন্দরের নিরাপত্তা আরও সুসংহত হয়েছে।”



ডেল্টা টাইমস/সিআর/এনজিটি









  এই ক্যাটেগরির আরো সংবাদ