মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে বলে সংসদে দেওয়া বক্তব্যে উল্লেখ করেছেন বিরোধী দলীয় নেতা

2026-09-06T20:49:41+06:00
2026-09-06T20:49:41+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৫)

মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে বলে সংসদে দেওয়া বক্তব্যে উল্লেখ করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে 'জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬' জনমত যাছাইয়ের জন্য অধিবেশনে উঠলে তিনি বিরোধী করে এ কথা বলেন। 

বিরোধী দলীয় নেতা বলেন, প্রস্তাবিত আইনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দ্বৈত প্রয়োগের সুযোগ রাখা হয়েছে। সাধারণ কেউ মানবাধিকার লঙ্ঘন করলে কমিশন সরাসরি তদন্ত করতে পারবে। কিন্তু কোনো বাহিনীর সদস্য জড়িত থাকলে আগে সংশ্লিষ্ট বাহিনীকে নোটিশ দিয়ে জবাব নিতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, প্রথম নোটিশের জবাব না দিলে কী হবে, আইনে তার কোনো নির্দেশনা নেই। অথচ প্রথম জবাব সন্তোষজনক না হলে দ্বিতীয়বার জবাব চাওয়া যাবে এবং এরপর তদন্তের সুযোগ রাখা হয়েছে।


তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরাও এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের ক্ষেত্রে সরাসরি তদন্ত করা যাবে, আরেকজনের ক্ষেত্রে আটকে যাবে, এটা হতে পারে না।

তিনি আরও বলেন, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে, ল্যাপসেস করে এই সব আইন দুর্বল ফর্মে আনা হচ্ছে। এজন্য আমরা এই আইন পাসের অংশীদার হবো না। আমরা এই আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ