অর্থমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময়

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

চট্টগ্রামের ব্যাবসা-বাণিজ্যের নানা সমস্যা নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন

2026-09-06T20:19:25+06:00
2026-09-06T20:19:25+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

অর্থমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ৩)

চট্টগ্রামের ব্যাবসা-বাণিজ্যের নানা সমস্যা নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের নেতারা। 

রবিবার( ৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাড়বকুন্ডুর ওজন স্কেল, এলসি পেমেন্টে মূল নথি, ব্যাংক ঋণের উচ্চ সুদ ও নতুন এক শতাংশ কর নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চট্টগ্রামের ব্যাবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন চেম্বার নেতারা। 

সভায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ডু এলাকায় থাকা ওজন স্কেল নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। ব্যবসায়ী নেতারা জানান, পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রমে এ স্কেলকে ঘিরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে ব্যবসায়িক কার্যক্রমের গতি ব্যাহত হচ্ছে। 

এলসি পেমেন্টের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তাদের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে মূল ডকুমেন্ট বা নথি ছাড়াই ব্যাংক থেকে এলসির অর্থ পরিশোধ করা হচ্ছে। এতে ব্যবসায়িক লেনদেনে ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় মূল নথি যাচাই ছাড়া এলসি পেমেন্ট না দেওয়ার বিষয়ে ব্যাংকগুলোকে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইন করার বিষয়টি তুলে ধরেন তারা।

ব্যাংক ঋণের উচ্চ সুদের হার কমানোর বিষয়ে ব্যবসায়ী নেতারা বলেন, ঋণের সুদের হার বেশি থাকায় শিল্প ও ব্যাবসা পরিচালনার ব্যয় বাড়ছে। এতে একদিকে উৎপাদন ও পরিচালন ব্যয় বাড়ছে, অন্যদিকে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি বিদ্যমান ব্যবসাগুলোও চাপের মুখে পড়ছে। 

এছাড়া সীমিত কোম্পানির ক্ষেত্রে দুই কোটি টাকার বেশি লেনদেনে সরকারের নতুন এক শতাংশ কর বা চার্জ আরোপের বিষয়েও আলোচনা হয়। ব্যবসায়ীরা এ হার সহনীয় পর্যায়ে কমানোর দাবি জানান। 

ব্যবসায়ী নেতাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনার পর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির মূলকেন্দ্র। এখানকার ব্যাবসা-বাণিজ্যের সঙ্গে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট খলিলুর রহমান, ভাইস-প্রেসিডেন্ট মাবুবুর রহমান, আব্দুস সালাম, জসীম উদ্দিন চৌধুরী, পরিচালক মোহাম্মদ শাহ আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ