প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম (ভিজিট : ৭)

সংগৃহীত ছবি
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিজিবি-৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান চালায়। বিজিবি জানায়, বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ির টহল দল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি, জিরা, প্রসাধনসামগ্রী, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করে।
এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিনস প্যান্ট উদ্ধার করা হয়। জব্দ করা চোরাচালানি পণ্যগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজুমল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি