অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে প্রথম জয় তামিমদের

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আজ মিরপুরে অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের

2026-09-05T17:29:21+06:00
2026-09-05T18:17:48+06:00
শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে প্রথম জয় তামিমদের
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৬:১৭ পিএম  (ভিজিট : ৭)

গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আজ মিরপুরে অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আজিজুল হাকিম তামিম, স্বাধীন ইসলামদের হাত ধরে ১১১ বল হাতে রেখে পাওয়া দাপুটে এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথ অনেকটাই সহজ করে ফেলেছে অনূর্ধ্ব-২৩ দল। পরের ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে জয় পেলে বা আগামী সোমবার হতে যাওয়া ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলেও অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ফাইনাল খেলবেন কালাম সিদ্দিকীরা।

আজ টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় অনূর্ধ্ব-১৯ দল। ওপেনিং জুটিতে জারিফ সিয়াম ও কাওসার আহমেদ যোগ করেন ৬৫ রান। এরপর ৭১ বলে ৫৬ রানের ইনিংস খেলে জারিফ বিদায় নেন। তিন নম্বরে নামা আহসান আল মুমিন করেন ৪৫ বলে ৩৫ রান। ১০৪ রানে তৃতীয় উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াতে পারেনি অনূর্ধ্ব-১৯ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শাকিল খান করেন ২৮ বলে ১৫ রান। তবে শেষ দিকে লড়াই চালিয়ে যান মেহেরাব হাসান সিজান। তার ৩৬ বলে ৩৩ রানের পরেও ১৮৯ রানেই গুটিয়ে যায় যুবাদের ইনিংস।

অনূর্ধ্ব-২৩ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্বাধীন। মাত্র ১৯ রান খরচায় ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। একটি করে উইকেট পান মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি ও আহরার আমিন পিয়ান।

১৮৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দারুণ ছন্দে ছিল অনূর্ধ্ব-২৩ দল। আদিল বিন সিদ্দিক ও তামিমের উদ্বোধনী জুটিতে আসে ১৩০ রান। দুজনই তুলে নেন অর্ধশতক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের ওপর শুরু থেকেই চাপ তৈরি করেন তারা। তবে শেষ করে আসতে পারেননি আদিল। ৭৪ বলে ৬৩ রান করে আউট হন তিনি। এরপর তামিমের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক কালাম সিদ্দিকী। দুজন মিলে বাকি কাজটুকু অনায়াসেই শেষ করেন। ম্যাচসেরা নির্বাচিত হওয়া তামিম ৭৯ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। কালামের ব্যাট থেকে আসে ৩৯ রান।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি
 








  এই ক্যাটেগরির আরো সংবাদ