যদি একজন দর্শকও থাকে, তার জন্যই গান করে যাব: জেমস

অনলাইন ডেস্ক:

বিনোদন

ইতালির ভেনিসে কনসার্ট শেষ করে বর্তমানে সুইডেনের স্টকহোমে অবস্থান করছেন নগরবাউল জেমস। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শহরটির নাকা

2026-09-05T19:37:19+06:00
2026-09-05T19:37:19+06:00
শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

যদি একজন দর্শকও থাকে, তার জন্যই গান করে যাব: জেমস
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৩)

ইতালির ভেনিসে কনসার্ট শেষ করে বর্তমানে সুইডেনের স্টকহোমে অবস্থান করছেন নগরবাউল জেমস। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শহরটির নাকা এলাকায় আয়োজিত কনসার্টে গান পরিবেশন করবেন জনপ্রিয় এই রক তারকা। কনসার্টকে ঘিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ সংগীতজীবন, নতুন গান, লাইভ মিউজিক এবং নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে কথা বলেন জেমস।

জেমস বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্য মিউজিক বা সংগীত করা যাবে না। এর বাইরে কোনো কিছু চাওয়ার থাকলে এখনই মিউজিক বন্ধ করে দেওয়া উচিত। কারণ, মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।’

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতার ভালোবাসা পেয়েছেন জেমস। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নিয়মিত কনসার্ট করছেন তিনি। ইউরোপ সফরের অংশ হিসেবে ইতালির ভেনিসে গান পরিবেশনের পর এবার স্টকহোমে প্রবাসী বাংলাদেশিদের সামনে গাইবেন এই শিল্পী।

জেমস বলেন, ‘এখানে পারফেকশন অনেক বেশি। এআই দিয়ে নির্মাণ করা গানগুলো প্রথমে শুনতে একটু ভালো লাগে, কিন্তু পরে বোর লাগে। এছাড়া মানুষ এখানে লাইভ কনসার্টের যে মজা, সেটা পাবে না। এটা জীবনের মতোই সুন্দর।’

তার মতে, প্রযুক্তি সংগীত তৈরির প্রক্রিয়ায় নতুন সম্ভাবনা তৈরি করলেও লাইভ পরিবেশনার অনুভূতি ও শিল্পী-শ্রোতার সরাসরি সংযোগের বিকল্প তৈরি করা সম্ভব নয়।


তার ভাষায়, ‘আমার মিউজিক নিয়ে কোনো ফিউচারের কথা আমি ভাবি না। জীবনের শেষ পর্যন্ত মিউজিক করে যাব। যদি দেখি একজন দর্শক আছে, তাহলেও মিউজিকই করে যাব।’

নতুন প্রজন্মের শিল্পী ও ব্যান্ড নিয়েও ইতিবাচক মন্তব্য করেন জেমস। তিনি বলেন, নতুন অনেক শিল্পী ও ব্যান্ড আসছে, যাদের মধ্যে যথেষ্ট মেধা রয়েছে। নতুন প্রজন্মের এসব ব্যান্ডের গান শোনার জন্যও শ্রোতাদের প্রতি আহ্বান জানান এই রক তারকা।।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি










  এই ক্যাটেগরির আরো সংবাদ