সোশ্যাল মিডিয়া আসার আগের সময়টা নারীদের জন্য কঠিন ছিল

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

বলিউডে কাস্টিং কাউচের অস্তিত্ব ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে

2026-09-05T14:43:41+06:00
2026-09-05T14:44:18+06:00
শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সোশ্যাল মিডিয়া আসার আগের সময়টা নারীদের জন্য কঠিন ছিল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ২:৪৪ পিএম  (ভিজিট : ৬)
ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল

ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল

বলিউডে কাস্টিং কাউচের অস্তিত্ব ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগতভাবে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হলেও বিনোদন জগতে কাস্টিং কাউচের প্রভাব রয়েছে। 

সামাজিক মাধ্যমের প্রসারের ফলে বর্তমান সময়কে নারীদের জন্য আগের চেয়ে কিছুটা সুবিধাজনক উল্লেখ করে শ্রেয়া বলেন, “সোশ্যাল মিডিয়া আসার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের বেশ কঠিন সময় পার করতে হতো।” মাত্র ১৩ বছর বয়সে ক্যারিয়ার শুরু করায় সব জায়গায় তার বাবা-মা সাথে থাকতেন জানিয়ে তিনি আরও বলেন, “কারো কিছু বলার ইচ্ছা থাকলেও সেই সাহস পেত না।”

ইন্ডাস্ট্রিতে শিল্পীদের পারিশ্রমিক বৈষম্য ও এসংক্রান্ত নানা ভুল ধারণা নিয়েও কথা বলেন এই গায়িকা। তার মতে, পারিশ্রমিকের বিষয়টি শুধু লিঙ্গভিত্তিক বৈষম্য নয়, ছেলেরাও একই ধরণের বাস্তবতার মুখোমুখি হয়। 

ক্যারিয়ারের শুরুতে নিজেও বিনা পারিশ্রমিকে অনেকে গান গেয়েছেন জানিয়ে শ্রেয়া বলেন, অরিজিৎ সিংয়ের মতো শীর্ষ শিল্পীদের পারিশ্রমিক নিয়ে সমাজে নানা ভুল ধারণা রয়েছে। বর্তমানে ভালো মানের গায়করা অনেক কাজ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে করেন, আবার উপযুক্ত প্রজেক্ট হলে বড় অঙ্কের পারিশ্রমিকও নেন।
সংগীত ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি সম্পত্তি ক্রয়ের বিষয়েও সম্প্রতি আলোচনায় এসেছেন এই গায়িকা। সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত নথি অনুযায়ী, মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্ট এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ২০ দশমিক ৮৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি ২০ লাখ টাকা) মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।

উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ চলচ্চিত্রের ‘বৈরী পিয়া’ গানের মাধ্যমে বলিউডে প্লেব্যাক ডেবিলিউ করেন শ্রেয়া ঘোষাল। গানটি ব্যাপক পরিচিতি এনে দেয় তাকে। ব্যক্তিগত জীবনে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। ২০২১ সালে এই দম্পতির কোলজুড়ে আসে প্রথম সন্তান দেবয়ান।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ