প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৫ এএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৯:৪০ এএম (ভিজিট : ১)

লংমার্চ শুরুর আগে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে ১১ দল/ ছবি- জামায়াতে ইসলামী
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শুরু হয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি। আজ শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শেষে সোয়া ৮টার দিকে লংমার্চের বিশাল গাড়িবহর চট্টগ্রামের দিকে রওনা হয়।
চট্টগ্রামের পথে এই লংমার্চ কর্মসূচির মধ্যে রয়েছে—নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা। সবশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এই লং মার্চ করছে ১১ দলীয় ঐক্য।
মতিঝিলে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধন, চলছে সমাবেশমতিঝিলে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধন, চলছে সমাবেশ
এই লং মার্চের আগে আজ সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী এই সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সমাবেশের পর ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বহর রওনা হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই