প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ পিএম (ভিজিট : ০)

বিরোধীদলীয় নেতার বাসভবনে বুধবার দুপুরে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন জামায়ত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়ত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতার বাসভবনে বুধবার দুপুরে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
ব্রিফিংয়ে গোলাম পরওয়ার আমীরে জামায়াতকে উদ্ধৃত করে বলেন, “এখন যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে রাজনীতিতে সংকট তৈরি হবে”।
লাম পরওয়ার বলেন, “সাংবাদিকদের মধ্য থেকে অনেকে বলেছেন, জুলাই সনদ অনুযায়ী যে গণভোট হয়েছে, সেটির বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন। তাদের আমিরে জামায়াতের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত- কোনো ভিন্নমত ছাড়াই গণভোটের রায় মেনে নেওয়া উচিত। তারা বলবে মেনে নেবো, না হয় বলবেন মেনে নেবো না। আমিরে জামায়াতকে এমন পরামর্শ দিয়েছেন ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের অনেকে”।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ জনাব মতিউর রহমান, এটিএন নিউজের সিইই শহিদুল আজম, চ্যানেল আই’র প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজ।
আরও ছিলেন একাত্তর টেলিভিশনের সিইও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টুয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল টুয়েন্টিফোরের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম, এসএ টিভির নিউজ ইনচার্জ ওয়াহিদ মিল্টন, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, জিটিভির হেড অব নিউজ গাউসুল আজম বিপু, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন নবিন, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, মাই টিভির এডিটর ইন চিফ মাহমুদ আল ফয়সাল, বাংলা টিভির পরিচালক বার্তা মীর নূর উস শামস শান্তনু, চ্যানেল এস’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুজিত চক্রবর্তী, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান কামরুজ্জামান বাবলু প্রমুখ।
এ ছাড়াও ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন প্রমুখ।