সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে সোয়া কোটির ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা এলাকায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০

2026-09-04T14:25:01+06:00
2026-09-04T16:33:25+06:00
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে সোয়া কোটির ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ৪:৩৩ পিএম  (ভিজিট : ৬)

চট্টগ্রামের আনোয়ারা এলাকায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
 

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এসব তথ্য জানান র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

তিনি বলেন, র‌্যাবের কাছে গোপন সংবাদ ছিল আনোয়ারা দিয়ে ইয়াবা পাচার করা হবে। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আনোয়ারা থানার কালা বিবি দিঘীর মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িতে তল্লাশি শুরু করা হয়। তল্লাশির একপর্যায়ে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টের সামনে এলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।
 

এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শফি আলম ও আবদুর রহিম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজি অটোরিকশাটির গ্যাস সিলিন্ডারের ভেতরের এক পাশে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।








  এই ক্যাটেগরির আরো সংবাদ