সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ

2026-09-03T10:49:48+06:00
2026-09-03T11:29:41+06:00
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

জন্মাষ্টমী উপলক্ষে
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ১১:২৯ এএম  (ভিজিট : ৫)
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। 

অনুষ্ঠানে বিগত ছয় মাসে সরকারের সব ভাল কাজ ও পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিগত সময়ে সনাতন ধর্মালম্বীদের উপর নির্যাতনের বিচার দাবি করেন সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা প্রদানের আহ্বান জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “ফ্যাসিবাদের আমলে বিএনপির নেতাকর্মী সনাতন ধর্মাবলম্বীরা যারা ছিল তাদের বহু ধরণের নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। অনেককে কেবল বিএনপি করার কারণে প্রাপ্ত পদোন্নতি দেওয়া হয়নি।” 

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সরকারের শাসনামলে মন খুলে কথা বলা যেতো না, গুম হয়ে যাওয়ার ভয়ে। এখন অনায়াসে সরকারের সমালোচনা করা যায়, এমনকি আজ প্রধানমন্ত্রীর সামনেও তার সমালোচনা করা হয়েছে, কিন্তু গুমের কোনও ভয় নেই।” 

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ,ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। 

ডেল্টা টাইমস/সিআর/এমই 

  এই ক্যাটেগরির আরো সংবাদ