জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর

2026-09-02T15:56:22+06:00
2026-09-02T16:05:13+06:00
বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

সংসদে প্রধানমন্ত্রী
জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৪:০৫ পিএম  (ভিজিট : ৩)
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশিয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খনন বা ওয়ার্কওভারের পরিকল্পনা নেয়া হয়েছে। এরইমধ্যে ৩০টি কূপ খননের কাজ শেষ।’

যা থেকে জাতীয় গ্রিডে ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত হয়েছে।

তিনি বলেন, ‘চলমান সাতটি কূপ খনন শেষে গ্রিডে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে।’

এছাড়া ২০২৮ সালের ডিসেম্বরে মহেশখালীর কুতুবজোনে ভাসমান এলএনজি টার্মিনাল চালু হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘পায়রা, মোংলা বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। আগামী দুই বছরে দেশে এলএনজি আমদানি আরও ৬০০ এমএমসিএফডি বাড়বে।’ 









  এই ক্যাটেগরির আরো সংবাদ