প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম (ভিজিট : ৫)

সংগৃহীত ছবি
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে খেলা হবে ট-টোয়েন্টি সংস্করণে।
সংক্ষিপ্ত ফরম্যাটে হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, দলে অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস।
এশিয়ান গেমসের বাংলাদেশ দলে লিটনের ডেপুটি হিসেবে থাকছেন তাওহিদ হৃদয়। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ যাচ্ছে শক্তিশালি দল নিয়ে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টুয়েন্টি খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের দলের বেশির ভাগ ক্রিকেটারই আছেন এবার।
ব্যাটিংয়ে দলের মূল ভরসা হিসেবে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন, হৃদয়রা। মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি। বোলিং বিভাগে থাকছে বৈচিত্র। রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদরা থাকছেন স্পিনার হিসেবে।
পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া দলে আছেন তিন পেসার শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
এশিয়ান গেমসের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।