বার্সার হ্যাটট্রিক জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

লা লিগার নতুন মৌসুমে টানা তিন জয়ে শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই পথে হাঁটল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। রায়ো

2026-09-01T12:53:02+06:00
2026-09-01T12:53:02+06:00
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বার্সার হ্যাটট্রিক জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ০)
ইয়ামালের গোল উদযাপন। এদিন এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলেছেন তিনি। ছবি: সংগৃহীত

ইয়ামালের গোল উদযাপন। এদিন এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলেছেন তিনি। ছবি: সংগৃহীত

লা লিগার নতুন মৌসুমে টানা তিন জয়ে শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই পথে হাঁটল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। রায়ো ভায়েকানোকে হারিয়ে মৌসুমে টানা তৃতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি রিয়ালকে টপকে লিগ টেবিলের শীর্ষেও উঠে এসেছে কাতালান ক্লাবটি। র বার্সার হ্যাটট্রিক জয়ের রাতে নতুন এক রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। জিতলেও শুরুটা সুখকর হয়নি স্বাগতিকদের। ১২ মিনিটে পিছিয়ে পড়েছিল হান্সি ফ্লিকের দল। ১৯ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরান রাফিনহা। দুই মিনিটের মাথায় প্রথমবার ইয়ামালের গোলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মার্ক বার্নালের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জালে ঠিকানা খুঁজে নেন ইয়ামাল। কিছুই করার ছিল না রায়ো ভায়োকানোর গোলরক্ষকের। সেই গোলেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইয়ামাল।

মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে এই রেকর্ড গড়লেন ইয়ামাল। এই রেকর্ড গড়ার পথে বর্তমান সময়ের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে পেছনে ফেলেছেন এই স্প্যানিশ ফুটবলার।

ইয়ামালের নতুন এই কীর্তির কথা জানিয়ে বার্সার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘লামিন ইয়ামাল ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছে। এ ক্ষেত্রে সে আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পের রেকর্ডও ছাড়িয়ে গেছে।’

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ