প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম (ভিজিট : ০)

সিলেটে ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণ স্কুল’ উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক সরঞ্জাম পরিচালনায় দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে সিলেটে ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণ স্কুল’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন এবং সেখানে আয়োজিত ড্রোন প্রদর্শনী পরিদর্শন করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক সরঞ্জাম পরিচালনায় দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে নতুন এই প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, দুপুরে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে তিনি সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় অংশ নেবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
ডেল্টা টাইমস/সিআর/এমই