বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আটজনকে ভাসমান অবস্থায় উদ্ধার, পাঁচজন নিখোঁজ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ‘এফবি

2026-08-25T10:42:46+06:00
2026-08-25T10:42:46+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আটজনকে ভাসমান অবস্থায় উদ্ধার, পাঁচজন নিখোঁজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ০)
উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ‘এফবি বরকত’ নামের ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ জেলে।

সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা ১৩ জেলের বাড়িই পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায় ‘এফবি বরকত’। সোমবার বিকেলে সাগরে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

পরে ট্রলারটি ভাসতে দেখে কাছাকাছি থাকা আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা বিষয়টি মালিক পক্ষকে জানান। দুর্ঘটনার পর আশপাশের ট্রলারের জেলেরা সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্ঘটনার পর ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি। নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ