নিশিরাতে একগুচ্ছ ছবি প্রকাশ, কী বার্তা অপু বিশ্বাসের?
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৪২ এএম আপডেট: ২৫.০৮.২০২৬ ৯:৪৪ এএম (ভিজিট : ৩)

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে লাল রঙের একটি পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন। যা নজর কেড়েছে নেটিজেনদের।
দেখা যায়, পাঁচটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। রূপের পাশাপাশি তার পোশাকে ছিল নান্দনিকতা। লাল পোলকা ডট পোশাকে এদিন নিজেকে ধরা দেন। শুধু কি তাই? সঙ্গে জুড়ে দেন বার্তাও।
ছবিগুলো রাতেই তোলা। এতে হাস্যোজ্জ্বল ও ভিন্ন পোজ ক্যামেরাবন্দি হতে দেখা যায় অপুকে। রাতের আবহের এই ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’। অর্থাৎ, তার এই নৈশবার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নির্মল প্রশান্তি ও সুন্দর স্বপ্নের শুভকামনা জানান নায়িকা।
পোস্টটি শেয়ার করার পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে; লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। তবে অপুর এই পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার পাশাপাশি দেখা যায় নানা রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও।
উল্লেখ্য, অপু বিশ্বাস তার নতুন সিনেমা 'শিকার'-এর শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে ছিলে। কাজের ফাঁকে ঘুরেছেন বেশ কয়েক স্থানেও।
ডেল্টা টাইমস/সিআর/এমই