নূপুরের ছন্দে, গানের সুরে এগিয়ে চলেছে প্রাপ্তি সরকার

নিজস্ব প্রতিবেদক:

বিনোদন

প্রাপ্তি সরকার বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই নৃত্য ও সঙ্গীতের প্রতি তার গভীর

2026-08-22T17:37:12+06:00
2026-08-22T17:37:12+06:00
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

নূপুরের ছন্দে, গানের সুরে এগিয়ে চলেছে প্রাপ্তি সরকার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রাপ্তি সরকার বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই নৃত্য ও সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহ। প্রথম শ্রেণিতে পড়ার সময়ই এই দুই মাধ্যমে তার হাতেখড়ি হয়, আর তখন থেকেই নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলছে সে।

অল্প বয়সেই নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াতে শুরু করেছে প্রাপ্তি। বিশেষত একক লোকনৃত্য ও সাধারণ নৃত্যে তার পারদর্শিতা ইতোমধ্যে সবার নজর কেড়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সে বারবার প্রমাণ করেছে নিজের প্রতিভা।

জাতীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা এবং জেলা পর্যায়ে বাগেরহাট শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বাগেরহাট নৃত্যশিল্পী সংস্থাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করেছে প্রাপ্তি। এসব প্রতিযোগিতা থেকে সে একাধিক সনদ ও সম্মাননার পাশাপাশি পেয়েছে দর্শক-শ্রোতাদের ব্যাপক প্রশংসা।

প্রাপ্তির সাংস্কৃতিক বিকাশে বাবা প্রবীর সরকার ও পরিবারের অন্যান্য সদস্যদের উৎসাহ থাকলেও, সবচেয়ে বড় অবদান তার মা দুর্গা সরকার এবং নৃত্যশিক্ষিকা তিথি দেবনাথের। তাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনাতেই প্রাপ্তি পাচ্ছে নিজের প্রতিভা বিকাশের সুযোগ।

ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী ও সঙ্গীতশিল্পী হয়ে উঠতে চায় প্রাপ্তি সরকার। সেই লক্ষ্য পূরণে সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছে সে।



ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ