দিনাজপুরে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যের

2026-08-24T10:45:56+06:00
2026-08-24T10:45:56+06:00
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

দিনাজপুরে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ১)

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।

সোমবার (২৪ আগস্ট) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ও ২৪ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম, দাইনুর ও রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প পৃথক চারটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশর অভ্যন্তর থেকে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ