সিলেটে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

2026-08-22T16:52:08+06:00
2026-08-22T16:52:08+06:00
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

সিলেটে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ০)

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় চারজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ