বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করে গেছে, আর এখন যদি বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নেয় দলটি রাজনীতি করতে

2026-08-19T10:42:42+06:00
2026-08-19T10:42:42+06:00
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ০)

আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করে গেছে, আর এখন যদি বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নেয় দলটি রাজনীতি করতে পারবে কি না, সেই প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর লিখেছেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?’

জামায়াত-শিবিরের কর্মীদের সমালোচনা করে নুর বলেন, ‘জামায়াত-শিবিরের অতিউৎসাহী কর্মীরা যতোই লাফালাফি করুক জামায়াত কখনোই এদেশের কোনো মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ