সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জামায়াত ইসলামীর দাবির পরিপ্রেক্ষিতে এমন

2026-08-16T12:52:26+06:00
2026-08-16T12:52:26+06:00
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ০)

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জামায়াত ইসলামীর দাবির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, বিদ্যমান সংবিধানের আলোকেই সব রাজনৈতিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে। পরে সাংবাদিকদের বিস্তারিত জানান গয়েশ্বর। 

তিনি জানান, গত ১৩ তারিখে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এতে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমর্থনকারী হিসেবে আমি ছিলাম। বাছাই প্রক্রিয়ায় কোনো ত্রুটি না থাকায় নির্বাচন কমিশন আমাদের প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। 

অন্যান্য দল বা জোটের পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় জানান, সংবিধান পরিবর্তনের বিষয়টি রাজপথে আলোচনার বিষয় নয়, বরং এটি পরবর্তী সংসদ জাতীয় স্বার্থে বিবেচনা করবে। বর্তমানে বলবৎ থাকা প্রচলিত সংবিধান অনুসারেই তাদের রাজনৈতিক পথ চলতে হবে এবং যেকোনো আইনি বাধা অতিক্রম করতে হলে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই তা সমাধান করতে হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ