ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এখন তার প্রেসিডেন্সির সবচেয়ে নিম্নমুখী পর্যায়ে রয়েছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জরিপ

2026-08-18T18:39:10+06:00
2026-08-18T18:39:10+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৬)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এখন তার প্রেসিডেন্সির সবচেয়ে নিম্নমুখী পর্যায়ে রয়েছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ট্রাম্পের কাজের প্রতি সমর্থন নেমে এসেছে মাত্র ৩৩ শতাংশে, যেখানে তার ওপর অসন্তোষ প্রকাশ করেছেন ৬৪ শতাংশ মানুষ। 

চলতি মাসের শুরুর দিকে এই সমর্থনের হার ছিল ৩৫ শতাংশ। ২০১৭ সালের ডিসেম্বরের পর এটিই তার সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ড।

ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং এর জেরে যুক্তরাষ্ট্রে পেট্রোল ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বেশ কষ্টে রয়েছে, যা ট্রাম্পের জনপ্রিয়তায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। এর আগে ট্রাম্প অল্প সময়ে যুদ্ধ শেষ হওয়ার প্রতিশ্রুতি দিলেও ৮০ শতাংশ মার্কিনের ধারণা, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এমনকি মাত্র এক পঞ্চমাংশ মানুষ মনে করেন এই যুদ্ধ কোনো কাজে আসছে।


আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকান শিবির এখন বেশ চাপে রয়েছে। অর্থনৈতিক অবস্থা সামলানোর ক্ষেত্রে দীর্ঘ ১০ বছর পর ভোটাররা এখন রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের বেশি পছন্দ করছেন। পাশাপাশি, অভিবাসন নীতিতেও রিপাবলিকানদের বিশাল জনসমর্থন কমে বর্তমানে ডেমোক্র্যাটদের খুব কাছাকাছি চলে এসেছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ