গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহদের নাম পরিচয় জানা যায় যায়নি।